রবিবার, ২০২৬ নভেম্বর ০৮ | ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, লাশ হয়ে ফিরলেন কুমিল্লার খোরশেদ ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চিকিৎসক নিহত ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই ‘আমি যে কখন মরি’—ফেসবুকে স্ট্যাটাসের পরদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইসরাফিলের অশ্লীল অঙ্গভঙ্গি বন্ধসহ নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে নোটিশ সন্তান না হওয়ায় ৭ বছর সংসার করা স্ত্রীকে তালাক দিলো স্বামী অর্থ দিয়ে আমাকে কেনা যাবে না, আমি কোনো পণ্য নই: মেঘনা আলম বাবরি মসজিদ ভাঙার দৃশ্য টিভিতে দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড মেয়েদের নামে জমি লিখে দেওয়ায় বসতঘরে তালা দিলো ভাই-ভাতিজা এআই দিয়ে কণ্ঠ নকল ও ভুয়া ভিডিও তৈরি করা হারাম: শায়খ সুদাইস বেগানা নারীর কুদৃষ্টি থেকে বাঁচতে বরের চেহারা গোপন রাখা: পারশা ৪০ দিনে হাতে লেখা কুরআন প্রধানমন্ত্রীকে উপহার দিল ৯ বছরের অরিনা কুমিল্লায় গার্ড অব অনার ছাড়াই দাফন হলো বীর মুক্তিযোদ্ধার মরদেহ ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার
প্রতিবেদক - | রবিবার, ২০২৬ নভেম্বর ০৮, ০৫:১৯ অপরাহ্ন
‘আমি যে কখন মরি’—ফেসবুকে স্ট্যাটাসের পরদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইসরাফিলের
‘আমি যে কখন মরি’—ফেসবুকে স্ট্যাটাসের পরদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইসরাফিলের

প্রতিদিন কত আপনজন, কাছের জন, পরিচিত জনের মৃত্যুর সংবাদ পাই। ভাবি, আমি যে কখন মরি! মরণ সংবাদ কবে কখন কোন সময় কে কিভাবে প্রচার করে, আমি তৈরি আছি কি?’—সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জীবনের অনিশ্চয়তা নিয়ে ঠিক এভাবেই এক আবেগঘন বার্তা দিয়েছিলেন সাখাওয়াত হোসেন ইসরাফিল (৫৪)।

ফেসবুক স্ট্যাটাসের মাত্র একদিন পরই সড়ক দুর্ঘটনায় নিহত হন তিনি। শনিবার (৭ নভেম্বর) ভোর ৪টার দিকে কুমিল্লার বুড়িচং থেকে কক্সবাজারে শিক্ষাসফরে যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় বাস উল্টে ইসরাফিলসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশীমুল সুন্নিয়া ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, কর্মচারী ও অভিভাবকদের একটি দল দুটি বাসে করে কক্সবাজারে আনন্দভ্রমণে যাচ্ছিলেন। পথিমধ্যে সাতকানিয়া এলাকায় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এ ঘটনায় সাখাওয়াত হোসেন ইসরাফিলসহ আরো একজন নিহত হন।

নিহত সাখাওয়াত হোসেন ইসরাফিল কুমিল্লা জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী এবং স্থানীয় দৈনিক রূপসী বাংলা পত্রিকার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি ওই মাদরাসার অধ্যাপক নাদিরা আফরোজ মেঘলার স্বামী। নতুনভাষা শিখুন দুর্ঘটনায় নিহত অপরজন হলেন একই মাদরাসার অধ্যাপক সোহানা আফরোজ। দুর্ঘটনার পরপরই স্থানীয় ইটভাটার শ্রমিকদের সহযোগিতায় পুলিশ ও উদ্ধার কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠান।

আহতদের মধ্যে রয়েছেন মাদরাসার অধ্যাপক নাদিরা আফরোজ মেঘলা, শিক্ষক মাওলানা তাজুল ইসলাম ভূঁইয়া ও তার স্ত্রী-সন্তান, আইসিটি বিভাগের শিক্ষক মো. জাকির হোসেন, তার স্ত্রী ও মেয়ে সামিয়া আক্তার নিহা, অধ্যাপক রাসেল, অফিস সহকারী আলাউদ্দিন, তার স্ত্রী সুইটি আক্তার ও মেয়ে, দপ্তরি শাহজালাল, আয়া সেলিনা আক্তার, শিক্ষক রুনা লায়লা ও তার স্বামীসহ অন্তত ৩০ জন। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

দোহাজারী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উদ্ধারকাজ পরিচালনা করে। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আফসার জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠায় এবং উদ্ধার তৎপরতা চালায়।

শিক্ষাসফরে বাস দুর্ঘটনায় দুজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন। তবে তিনি জানান, জাতীয় কর্মসূচির মতো গুরুত্বপূর্ণ দিন থাকা সত্ত্বেও শিক্ষাসফরের বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছ থেকে কোনো পূর্ব অনুমতি নেয়নি।

এ বিষয়ে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর হোসেন জানান, শিক্ষাসফরের বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ লিখিত বা মৌখিক কোনো অনুমতি নেয়নি। বিষয়টি নিয়ে তিনি মাদরাসার অধ্যক্ষের সঙ্গে কথা বলেছেন বলে নিশ্চিত করেন। এদিকে এমন মর্মান্তিক দুর্ঘটনার খবর বুড়িচংয়ের বাকশীমুল এলাকায় পৌঁছালে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, নিহতের স্বজন ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।