সোমবার, ২০২৬ আগস্ট ১৭ | ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস, চালক-কন্ডাক্টরও নারী নানার বাড়ি বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী ৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড ভারতীয় শ্রীধরের বিষের বোতল হাতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন বাবার বাড়ি যাওয়া হলো না লিজার, প্রথম বিবাহবার্ষিকীতে ট্রাকচাপায় মৃত্যু রাঙ্গামাটিতে পিকআপ উল্টে নিহত ৪ পুরুষ প্রমাণিত হওয়ায় আজীবন নিষিদ্ধ জান্নাত ও কবিতা, সব পদক বাতিল আয়োজন করে বাল্যবিয়ের পর নববধূর অস্বীকার, স্বামী ধর্ষণ মামলায় কারাগারে প্রেমের বিচ্ছেদ মেনে নিতে না পেরে প্রেমিকাসহ ৪ জনকে হত্যা সাপের কামড়ে মৃত নারীকে ‘জীবিত’ করতে কবরের পাশে ওঝার ঝাড়ফুঁক শাহজালাল মাজারের দানবাক্সে ৩৪ দিনে মিললো ৭০ লাখ ৮৮ হাজার টাকা রাজধানীতে অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কাটলো স্ত্রী থানায় ছাদের পলেস্তারা ধসে পুলিশ কর্মকর্তা আহত ছোট ভাইয়ের স্ত্রীর লাথিতে প্রাণ গেল বড় ভাইয়ের ভিক্ষুকের কাছে পাওয়া গেল ৫৭ লাখ টাকা সাপ মারতে বাংলাদেশ থেকে বেজি নিয়ে মহাবিপদে পড়ে জাপান ট্রেনে কাটা পড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু ব্যবহারিক পরীক্ষা দিতে যাওয়ার পথে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু কুমিল্লায় স্বামীকে দাফনের ৬ ঘণ্টার মধ্যেই মারা গেলেন স্ত্রী
প্রতিবেদক - | সোমবার, ২০২৬ আগস্ট ১৭, ০৩:২৭ অপরাহ্ন
৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড ভারতীয় শ্রীধরের
৬৬ বছর নখ না কেটে বিশ্বরেকর্ড ভারতীয় শ্রীধরের

এক হাতের সবচেয়ে লম্বা নখ রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন ভারতের মহারাষ্ট্রের পুনের বাসিন্দা শ্রীধর চিল্লাল। বাঁ হাতের পাঁচটি নখের সম্মিলিত দৈর্ঘ্য ছিল ৯০৯ দশমিক সেন্টিমিটার, অর্থাৎ প্রায় ২৯ ফুট ১০ ইঞ্চিপ্রায় একটি তিনতলা ভবনের সমান।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, শ্রীধরের সবচেয়ে লম্বা নখটি ছিল বুড়ো আঙুলের, যার দৈর্ঘ্য ১৯৭ দশমিক সেন্টিমিটার। মধ্যমার নখ ১৮৬ দশমিক , অনামিকার ১৮১ দশমিক , কনিষ্ঠার ১৭৯ দশমিক এবং তর্জনীর নখ ছিল ১৬৪ দশমিক সেন্টিমিটার লম্বা।

শ্রীধরের নখ বড় করার শুরু ১৯৫২ সালে। তখন তার বয়স ছিল ১৬ বছর। স্কুলে এক শিক্ষকের লম্বা নখ অসাবধানতাবশত ভেঙে যাওয়ার পর ওই শিক্ষক শিক্ষার্থীদের নখের যত্ন নেওয়ার গুরুত্ব বোঝান। ঘটনাটি শ্রীধর চিল্লালকে এতটাই প্রভাবিত করে যে তিনি বাঁ হাতের নখ কাটা বন্ধ করে দেন।

এরপর টানা ৬৬ বছর নখ না কেটে রেকর্ড গড়েন তিনি। তবে এত দীর্ঘ নখ নিয়ে স্বাভাবিক জীবনযাপন সহজ ছিল না। ঘুমানোর সময় নখের ক্ষতি এড়াতে তাকে প্রায় প্রতি আধা ঘণ্টা পরপর হাতের অবস্থান পরিবর্তন করতে হতো।

পেশায় আলোকচিত্রী শ্রীধরের জন্য ক্যামেরা ব্যবহারও কঠিন হয়ে পড়েছিল। সমস্যা সমাধানে তিনি বিশেষ ধরনের একটি হাতল তৈরি করেন, যার সাহায্যে দীর্ঘ নখ থাকা সত্ত্বেও ক্যামেরা পরিচালনা করতে পারতেন।

অবশেষে ২০১৮ সালে ৬৬ বছর পর তিনি তাঁর নখ কেটে ফেলেন। সংরক্ষণের জন্য নখগুলো যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রিপলি' বিলিভ ইট অর নট! জাদুঘরে রাখা হয়েছে।

নখ কেটে ফেললেও এক হাতে সর্বকালের দীর্ঘতম নখের বিশ্বরেকর্ড এখনো শ্রীধর চিল্লালের দখলেই রয়েছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।