মঙ্গলবার, ২০২৬ আগস্ট ০৪ | ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
প্রবাসফেরত অসুস্থ জামালকে রাস্তার পাশে ফেলে গেল স্ত্রী-সন্তান যুবদল নেতার হাতের কবজি কাটল আ. লীগ নেতা অর্থনৈতিক অঞ্চলকে সবুজ ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর পেয়ারা দেওয়ার কথা বলে প্রতিবন্ধী গৃহবধূকে নিয়ে ধর্ষণ চিপসের প্যাকেটে ‘বোমা’, আহত ৩ জন হাসপাতালে সাত বছরের সন্তানের সামনেই অন্তঃসত্ত্বা নারীকে পিটিয়ে হত্যা মহাকাশে ধান চাষে সফল চীনা নভোচারীরা ১০ হাজার ৫৫০ টাকায় বিক্রি হলো ‘রাজা’ ইলিশ প্রতিমন্ত্রীর নাম ভাঙিয়ে প্রতারণা, সিল-স্ট্যাম্পসহ গ্রেপ্তার ১ ৫ আগস্ট ঘিরে নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা করার সক্ষমতা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধী নেতারা শেখ হাসিনার ভাষায় কথা বলছেন: মির্জা ফখরুল পিকআপের ধাক্কায় প্রাণ গেল একই মসজিদের ইমাম ও মুয়াজ্জীনের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যানচালক গ্রেপ্তার পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন, আটক শিক্ষক মাদরাসা শিক্ষকের বেধড়ক পিটুনিতে মেরুদণ্ডের হাড় ভাঙল শিক্ষার্থীর আপত্তিকর অবস্থায় ধরার অভিযোগে নির্যাতন, পরে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু
প্রতিবেদক - | সোমবার, ২০২৬ আগস্ট ০৩, ০৪:৫৯ অপরাহ্ন
১০ হাজার ৫৫০ টাকায় বিক্রি হলো ‘রাজা’ ইলিশ
১০ হাজার ৫৫০ টাকায় বিক্রি হলো ‘রাজা’ ইলিশ

মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়া একটি রাজা ইলিশ নিলামে ১০ হাজার ৫৫০ টাকায় বিক্রি হয়েছে, যার ওজন দুই কেজি ৩০০ গ্রাম।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার কালকিনি ইউনিয়নের মতিরহাট ঘাটে সোমবার সকাল সাড়ে ১১টার দিকে মাছটি নিলামে তোলা হয়। নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে মাছ ব্যবসায়ী মো. রিয়াজ ১০ হাজার ৫৫০ টাকায় ইলিশটি কিনে নেন।

ঘাটের সারু মিয়ার মৎস্য আড়তের আড়তদার মো. খোকন জানান, স্থানীয় জেলে মনু মাঝিসহ কয়েকজন জেলে মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে অন্যান্য ইলিশের সঙ্গে বড় আকৃতির এই রাজা ইলিশটি পান। পরে মাছটি তার আড়তে নিয়ে আসা হলে উপস্থিত ব্যবসায়ীদের অংশগ্রহণে নিলাম অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন রিয়াজ বেপারি।

মাছের ক্রেতা মো. রিয়াজ বেপারি বলেন, ‘বড় আকৃতির ইলিশের চাহিদা বেশি থাকায় নিলামে অংশ নিয়ে মাছটি কিনেছি। এটি বিক্রির জন্য চাঁদপুরে পাঠানো হবে। সেখানে বড় ইলিশের ভালো বাজার রয়েছে। আশা করছি, প্রতি কেজি প্রায় ছয় হাজার টাকা দরে মাছটি বিক্রি করা সম্ভব হবে।

কমলনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তূর্য শাহা বলেন, ‘বর্তমানে মেঘনা নদীতে ইলিশের পরিমাণ তুলনামূলক কম। যে মাছ পাওয়া যাচ্ছে, তার বেশির ভাগই ৩০০ থেকে ৫০০ গ্রাম ওজনের। তাই বড় আকৃতির ইলিশের চাহিদা ও দাম দুটোই বেশি। তবে আগামী মাসে নদীতে ইলিশের উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আমরা আশাবাদী।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।