শুক্রবার, ২০২৬ অক্টোবর ০২ | ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, এটি আবারও প্রমাণিত: রাশেদ খাঁন ঘরছাড়া ভারসাম্যহীন স্ত্রীকে খুঁজে পেয়েই বুকে জড়িয়ে ধরলেন স্বামী রাড্ডা সেন্টারে হামলা: এমপি পদ থেকে বিএনপির মিষ্টির পদত্যাগ আপনারা ডিসেম্বর, ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস: স্বরাষ্ট্রমন্ত্রী উল্টো পথে এসে সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার, ৭ দিনের কারাদণ্ড লেডি বাইকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম বন্ধুর জানাজায় দূরে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন বৌদ্ধ বন্ধু গরিব ছেলে পছন্দ করতাম, পরে বুঝেছি এরা আরও বেশি দুষ্টু: প্রভা বিয়ের ৬ মাস পূর্ণ হওয়ার আগেই বাবা হলেন জুবিন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মাগুরায় ভৌতিক বিদ্যুৎ বিল ৫০৬ কোটি সংশোধনের পর মাত্র ১৯৬৩ টাকা, ফোনে কথা বলে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎমন্ত্রী মালদ্বীপে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বাংলাদেশির মৃত্যু সালমান মুক্তাদিরকে দায়িত্বশীল হতে বললেন ডা. জাহেদ উর রহমান চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার বাড়িতে মেয়ের বিয়ের আয়োজন, সড়কে বাবার মরদেহ সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী রাখাল বালক বললেন আবিদুল ইসলাম খান রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম বেহেশতের টিকিট বিক্রেতাদের এলাকাগুলোতেই সারের সংকট হয়েছে: শাহে আলম মধ্যরাতে রাজধানীর ৬ ছাপাখানায় আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী
প্রতিবেদক - | বৃহস্পতিবার, ২০২৬ অক্টোবর ০১, ০৫:০৯ অপরাহ্ন
রাড্ডা সেন্টারে হামলা: এমপি পদ থেকে বিএনপির মিষ্টির পদত্যাগ
রাড্ডা সেন্টারে হামলা: এমপি পদ থেকে বিএনপির মিষ্টির পদত্যাগ

জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপি ফেরদৌসী আহমেদ মিষ্টি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে তিনি পদত্যাগ করেন।

এর আগে ফেরদৌসী আহমেদ মিষ্টিকে প্রধানমন্ত্রী পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে গণমাধ্যমকে জানান অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে (মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র) ভাঙচুরের ঘটনা ঘটে। ফেরদৌসী আহমেদ ওই এলাকার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য। হামলার ঘটনার পরপরই ফেরদৌসীর পদত্যাগের বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় ফেরদৌসী আহমেদের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। তবে তিনি হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেন। এ ছাড়া এই ঘটনায় সরকারি দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ ওঠে।

এদিকে ফেরদৌসী আহমেদের অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও বিভিন্ন সময়ে বিতর্ক ও অভিযোগ ছিল। তিনি ওয়ার্ড কাউন্সিলর থাকাকালে তার বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাস, জমি দখলসহ বিভিন্ন অভিযোগ আছে।

এসব অভিযোগের কারণে তার রাজনৈতিক ভূমিকা নিয়ে বিভিন্ন সময়ে প্রশ্নও তৈরি হয়েছিল।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।