মঙ্গলবার, ২০২৬ সেপ্টেম্বর ০১ | ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী যৌতুকের দাবিতে গৃহবধূকে ছাত্রদল নেতার নির্যাতনের অভিযোগ, উদ্ধার করলো পুলিশ রাজশাহীতে লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, গ্রেপ্তার ২ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ২ পক্ষের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা ড্রেন থেকে এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি নেপালে বন্যার ৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হলো এক শিশু নেপালের বন্যায় আশপাশের ঘরবাড়ি ভেসে গেলেও অক্ষত দোতলা ভবন নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬৭৫, নিখোঁজ ২৪০০ ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি বৃষ্টি গ্রেপ্তার উচ্চস্বরে গান বাজানো নিয়ে পুলিশের সঙ্গে মাদরাসাছাত্রদের সংঘর্ষ, আহত ৩০ চালুর প্রথম দিনেই পিংক বাসকে ধাক্কা, বলাকা বাসকে জরিমানা পাঁচ দিন বয়সী যমজ দুই কন্যা সন্তানকে রেখে উধাও মা স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য মুক্তি পাচ্ছেন দীপু মনি কুমিল্লায় মিয়ামী এয়ারকন বাসে রড-বাঁশ দিয়ে পিটিয়ে যাত্রীদের মাথা ফাটালেন বাস চালক খাবারে খাসি না পেয়ে বিয়ে না করেই চলে গেলেন প্রবাসী বর
প্রতিবেদক - | মঙ্গলবার, ২০২৬ সেপ্টেম্বর ০১, ০৫:১৪ অপরাহ্ন
রাজশাহীতে লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
রাজশাহীতে লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু

রাজশাহীর হরিয়ানে ঢালারচর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় প্রায় সাড়ে তিন ঘণ্টা রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ছিল। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে রাজশাহীর হরিয়ান স্টেশন থেকে সামান্য দূরে এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার পর ট্রেনের যাত্রীরা নিরাপদে নেমে যান। ট্রেনটি পাবনা থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ হোসেন জানান, ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি পাবনা থেকে রাজশাহীর মধ্যে চলাচল করে। ট্রেনটি রাজশাহীর আগের স্টেশন হরিয়ান অতিক্রম করার পর দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় ইঞ্জিনের সঙ্গে লাগোয়া কোচের একটি স্প্রিং খুলে পড়ে। এতে কোচটির দুটি চাকা লাইনচ্যুত হয়ে ট্রেনটি রেললাইনের ওপর থেমে যায়। খবর পেয়ে পাকশী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করে। পরে দুপুর আড়াইটার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়।

এর আগে মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে নাটোরের বাগাতিপাড়া এলাকায় রেললাইন ভেঙে যাওয়ায় রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। প্রায় আড়াই ঘণ্টা পর রেললাইন মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে পরপর দুটি ঘটনায় রেলযাত্রায় দুর্ভোগে পড়েন যাত্রীরা।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।