বুধবার, ২০২৬ সেপ্টেম্বর ৩০ | ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
মালদ্বীপে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বাংলাদেশির মৃত্যু সালমান মুক্তাদিরকে দায়িত্বশীল হতে বললেন ডা. জাহেদ উর রহমান চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার বাড়িতে মেয়ের বিয়ের আয়োজন, সড়কে বাবার মরদেহ সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী রাখাল বালক বললেন আবিদুল ইসলাম খান রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম বেহেশতের টিকিট বিক্রেতাদের এলাকাগুলোতেই সারের সংকট হয়েছে: শাহে আলম মধ্যরাতে রাজধানীর ৬ ছাপাখানায় আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু সাইবার আইনে সাংবাদিকদের বিরুদ্ধে পদক্ষেপের আগে আদালতের অনুমতি নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ ‘২ কোটি দেন, সব সই করে দেবো’- পিডিবির নির্বাহী প্রকৌশলীর গোপন ভিডিও জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি: ফজলুর রহমান কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ ও ঋণ জালিয়াতির অভিযোগে সোনালী ব্যাংকের পাঁচ কর্মকর্তা বরখাস্ত কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ২৫৪ ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বরে অবহেলা, হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে তরুণের মৃত্যু হাসপাতালে মৃত্যুশয্যায় মা, চিকিৎসার টাকা নিয়ে উধাও ছেলে সিলেটের গুণী শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রাণী পাল
প্রতিবেদক - | মঙ্গলবার, ২০২৬ সেপ্টেম্বর ২৯, ০৭:১৩ অপরাহ্ন
মালদ্বীপে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বাংলাদেশির মৃত্যু
মালদ্বীপে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বাংলাদেশির মৃত্যু

জীবিকার তাগিদে সুদূরে পাড়ি জমানো প্রবাসীদের জীবনে আবারও ট্র্যাজেডি। মালদ্বীপে মাত্র এক দিনের ব্যবধানে স্ট্রোকে আক্রান্ত হয়ে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার রাতে এই মর্মান্তিক খবরের সত্যতা নিশ্চিত করেছে মালেস্থ বাংলাদেশ হাইকমিশন। বর্তমানে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ করে তাদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিহতদের একজন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও ইউনিয়নের সন্তান মো. রব্বান মিয়া (৩২)। দুই বছর আগে জীবিকার খোঁজে তিনি দ্বীপরাষ্ট্রটিতে পাড়ি জমিয়েছিলেন।

শনিবার রাতে খাবার খেয়ে সহকর্মীদের সাথে ঘুমাতে যান রব্বান। পরদিন সকালে সাড়া না পেয়ে পুলিশ ডেকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা রব্বানের স্ত্রী ও দুই শিশুসন্তান। স্বজনরা বকেয়া বেতনসহ তার লাশ দেশে আনতে সরকারি সহায়তা ও প্রবাসী ভাইদের হাত বাড়াতে অনুরোধ জানিয়েছেন।

অন্যদিকে, বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের বাসিন্দা রুহুল আমিন কাজল (৪৮) প্রায় ১৬ বছর ধরে মালদ্বীপে কর্মরত ছিলেন।

রোববার বিকেলে হঠাৎ স্ট্রোক করলে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। দীর্ঘদিনের কর্মঠ প্রবাসীর এমন অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

পরপর দুই প্রবাসীর অকাল প্রয়াণে মালদ্বীপে বসবাসরত অন্যান্য বাংলাদেশিদের মাঝে গভীর শোক ও স্তব্ধতা বিরাজ করছে। হাইকমিশন পুরো প্রক্রিয়ায় পরিবারগুলোকে সব ধরনের সহায়তা দিচ্ছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।