শুক্রবার, ২০২৬ সেপ্টেম্বর ০৪ | ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
ক্যান্সারে আক্রান্ত যুবদল নেতার পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ২০২৫ সালের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো: স্বরাষ্ট্রমন্ত্রী জাল জন্মসনদে আসামির জামিন ও নথি গায়েবে ৩ জনের বিরুদ্ধে মামলার নির্দেশ মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির ২০০ বছর পর পরিবারে কন্যাসন্তানের জন্ম, রথে চড়িয়ে রাজকীয় বরণ এক টুকরো মাংস বেশি খাওয়া নিয়ে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যা অস্ত্রের মুখে জিম্মি করে মোটরসাইকেলসহ মিলাদের খিচুড়ি ছিনতাই সিন্ডিকেটের কারসাজিতে সারের সংকট দেখানো হচ্ছে: কৃষিমন্ত্রী বিএনপির হাত ধরেই দেশে সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী যৌতুকের দাবিতে গৃহবধূকে ছাত্রদল নেতার নির্যাতনের অভিযোগ, উদ্ধার করলো পুলিশ রাজশাহীতে লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু ট্রলারে মিলল ২২০ কেজি হরিণের মাংস, গ্রেপ্তার ২ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ২ পক্ষের সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপ মক্কায় তৃতীয় হিজরির কোরআনের বিরল পাণ্ডুলিপি প্রদর্শনী কোলের সন্তান বিক্রি করে আইফোন কিনলেন বাবা ড্রেন থেকে এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার গুমের সাথে জড়িত অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি নেপালে বন্যার ৩ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার হলো এক শিশু নেপালের বন্যায় আশপাশের ঘরবাড়ি ভেসে গেলেও অক্ষত দোতলা ভবন
প্রতিবেদক - | বৃহস্পতিবার, ২০২৬ সেপ্টেম্বর ০৩, ০৪:৩০ অপরাহ্ন
মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড
মাকে মারধর করায় ছেলের ১০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারাদণ্ড

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নেশাগ্রস্ত অবস্থায় মাকে মারধর ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগে মো. সোহেল রানাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (০২ সেপ্টেম্বর) সকালে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মোহাম্মদ অনিক ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত সোহেল রানা উপজেলার বালিয়াটি ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত শমসের আলীর নাতি ।

ইউএনও কাজী মোহাম্মদ অনিক ইসলাম জানান, মঙ্গলবার রাতে সোহেল তার নানাবাড়িতে গিয়ে নেশাগ্রস্ত অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে অসদাচরণ করেন। একপর্যায়ে তিনি তার মাকে মারধর এবং ঘরবাড়ি ভাঙচুর করেন বলে অভিযোগ পাওয়া যায় ।

পরে বুধবার সকালে ভুক্তভোগী মা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ছেলের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযোগ পাওয়ার পর সাটুরিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে।

পুলিশের তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোহেল রানাকে ৬ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।