বুধবার, ২০২৬ নভেম্বর ০৪ | ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল কাজহীন দিবস আজ ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২ সংসার সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি অনৈতিক কাজের ভিডিও ভাইরাল , জামায়াত নেতার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা ‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’- শেষ চিরকুটে এইচএসসি পরীক্ষার্থী এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এবার জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা চালক ও যাত্রীদের সহায়তায় বাসে সন্তান প্রসব
প্রতিবেদক - | রবিবার, ২০২৬ সেপ্টেম্বর ০৬, ০৫:৫৩ অপরাহ্ন
ভারতে বিষাক্ত মদপানে অন্তত ১২ জনের মৃত্যু
ভারতে বিষাক্ত মদপানে অন্তত ১২ জনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশের সাগর জেলায় বিষাক্ত মদপানের ঘটনায় অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অসুস্থ হয়ে আরও ১০ জনের বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত কয়েকটি গ্রামে জরুরি স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এলাকার ছয়টি মদের দোকানও সিলগালা করা হয়েছে।

কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহতদের ময়নাতদন্তের প্রাথমিক প্রতিবেদন এখনো হাতে আসেনি। ফরেনসিক পরীক্ষা ও চূড়ান্ত ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে চিকিৎসকদের প্রাথমিক ধারণা, মিথাইল অ্যালকোহলের বিষক্রিয়ায় এ ঘটনা ঘটতে পারে।

ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়ে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

মুখ্যমন্ত্রী বলেন, সংশ্লিষ্ট মন্ত্রী ও কর্মকর্তাদের দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের ঘটনা কোনোভাবেই সহ্য করা হবে না।

ইতোমধ্যে প্রশাসন ও চিকিৎসকদের একাধিক দল ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে কাজ শুরু করেছে। চিকিৎসকদের মতে, অসুস্থদের শরীরে সায়ানোসিস বা ত্বক নীল হয়ে যাওয়া, মাংসপেশি শক্ত হয়ে যাওয়া, বমি, তীব্র মাথাব্যথা ও জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে।

পরিস্থিতি মোকাবিলায় সাগর জেলার নৌরা, ঘুগরুসহ আশপাশের গ্রামগুলোতে বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। সাগরের মুখ্য চিকিৎসা ও স্বাস্থ্য কর্মকর্তা দেবেশ পাতেরিয়া জানান, চিকিৎসক ও নার্সদের একাধিক দল আক্রান্ত এলাকাগুলোতে কাজ করছে। রোগীদের মধ্যে যে উপসর্গ দেখা যাচ্ছে, তা মিথাইল অ্যালকোহল বিষক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হলেও ফরেনসিক প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বিষয়টি নিশ্চিত করে বলা যাচ্ছে না।

তিনি আরও জানান, গুরুতর অসুস্থদের প্রাথমিক চিকিৎসার মাধ্যমে স্থিতিশীল করার পর উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে গত ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে মদ পান করেছেন এমন ব্যক্তি এবং অসুস্থতার কোনো লক্ষণ দেখা দিয়েছে এমন সবাইকে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে ঘটনাটিকে কেন্দ্র করে অবৈধ ও ভেজাল মদ বিক্রি ঠেকাতে স্থানীয় আবগারি বিভাগের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, কিছুদিন আগে এক লাইসেন্সধারী মদ ব্যবসায়ী ‘বোম্বে হুইস্কি’ নামে একটি কৃত্রিম ও ভেজাল মদ বিক্রির বিষয়ে আবগারি বিভাগকে লিখিত অভিযোগ করেছিলেন। এমনকি ঘটনার মাত্র চার দিন আগে লাইসেন্সধারী ব্যবসায়ীদের সঙ্গে আবগারি কর্মকর্তাদের বৈঠকেও অবৈধ মদ বিক্রির বিষয়টি উঠে আসে। এরপরও কার্যকর ব্যবস্থা না নেওয়া নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। বর্তমানে পুলিশ ও প্রশাসন অবৈধ মদের উৎস, সরবরাহকারী এবং পুরো সরবরাহব্যবস্থা শনাক্ত করতে ব্যাপক অভিযান শুরু করেছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।