রবিবার, ২০২৬ নভেম্বর ০৮ | ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, লাশ হয়ে ফিরলেন কুমিল্লার খোরশেদ ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চিকিৎসক নিহত ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই ‘আমি যে কখন মরি’—ফেসবুকে স্ট্যাটাসের পরদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইসরাফিলের অশ্লীল অঙ্গভঙ্গি বন্ধসহ নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে নোটিশ সন্তান না হওয়ায় ৭ বছর সংসার করা স্ত্রীকে তালাক দিলো স্বামী অর্থ দিয়ে আমাকে কেনা যাবে না, আমি কোনো পণ্য নই: মেঘনা আলম বাবরি মসজিদ ভাঙার দৃশ্য টিভিতে দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড মেয়েদের নামে জমি লিখে দেওয়ায় বসতঘরে তালা দিলো ভাই-ভাতিজা এআই দিয়ে কণ্ঠ নকল ও ভুয়া ভিডিও তৈরি করা হারাম: শায়খ সুদাইস বেগানা নারীর কুদৃষ্টি থেকে বাঁচতে বরের চেহারা গোপন রাখা: পারশা ৪০ দিনে হাতে লেখা কুরআন প্রধানমন্ত্রীকে উপহার দিল ৯ বছরের অরিনা কুমিল্লায় গার্ড অব অনার ছাড়াই দাফন হলো বীর মুক্তিযোদ্ধার মরদেহ ৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার
প্রতিবেদক - | রবিবার, ২০২৬ নভেম্বর ০৮, ০৫:৪০ অপরাহ্ন
বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, লাশ হয়ে ফিরলেন কুমিল্লার খোরশেদ
বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, লাশ হয়ে ফিরলেন কুমিল্লার খোরশেদ

বুকভরা স্বপ্ন আর পরিবারের মুখে হাসি ফোটানোর আকাঙ্ক্ষা নিয়ে ২০১৭ সালে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন কুমিল্লার দেবীদ্বারের খোরশেদ আলম। ২০০৯ সালের বিডিআর বিদ্রোহের পর চাকরি হারিয়ে নতুন করে জীবন শুরু করেছিলেন তিনি। প্রবাসে কঠোর পরিশ্রমে গড়ে তুলেছিলেন ব্যবসাপ্রতিষ্ঠান, প্রতিষ্ঠা করেছিলেন একটি কওমি মাদ্রাসাও। কিন্তু শেষ পর্যন্ত সৌদি আরবে আততায়ীর ছুরিকাঘাতে প্রাণ হারিয়ে কফিনবন্দী হয়ে ফিরতে হলো তাকে।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের ভিরাল্লা গ্রামের বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ দেশে পৌঁছায়। নিহত খোরশেদ আলম ওই গ্রামের হাজী আনছর আলীর বাড়ির মৃত হাজী নুরুল ইসলামের ছেলে।

পরিবার ও স্বজনরা জানান, ২০০৯ সালে পিলখানায় বিডিআর বিদ্রোহের পর চাকরিচ্যুত হন খোরশেদ। সে সময় খাগড়াছড়িতে কর্মরত ছিলেন তিনি। চাকরি হারানোর পাশাপাশি দুই বছরের বেশি সময় কারাভোগও করতে হয় তাকে। পরে জীবিকার তাগিদে ২০১৭ সালে সৌদি আরবে পাড়ি জমান।

সৌদি আরবের আভা শহরে প্রথমে একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ শুরু করেন। দীর্ঘদিন পরিশ্রম করে জমানো অর্থে প্রতিষ্ঠা করেন একটি লন্ড্রির দোকান। ব্যবসার আয় থেকে নিজ এলাকায় একটি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। মাদ্রাসার শিক্ষা উপকরণসহ যাবতীয় ব্যয়ও বহন করতেন তিনি। স্বপ্ন ছিল দ্বীনি শিক্ষার প্রসার ঘটানোর।

স্বজনদের ভাষ্য, গত ১১ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে দোকানের বকেয়া টাকা আদায়কে কেন্দ্র করে তার বাংলাদেশি এক কর্মচারীর সঙ্গে সুদানের দুই নাগরিকের বিরোধ ও মারামারি হয়। খবর পেয়ে বাসা থেকে দোকানে গিয়ে বিরোধ থামানোর চেষ্টা করেন খোরশেদ। এ সময় সুদানি দুই ব্যক্তি তার বুকে ছুরিকাঘাত করেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে সৌদি পুলিশ অভিযুক্ত দুই ব্যক্তিকে আটক করে। বর্তমানে দেশটিতে হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পরিবার। মানচিত্রদেখুন

দীর্ঘ আইনি জটিলতা ও আনুষ্ঠানিকতা শেষে শুক্রবার দেশে পৌঁছায় খোরশেদের মরদেহ। লাশবাহী গাড়ি গ্রামের বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। প্রতিবেশীদের চোখের পানিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার পরিবেশ।

নিহতের বড় মেয়ের জামাতা নাজমুল হাসান বলেন, ‘আমার শ্বশুরের কোনো ছেলে সন্তান নেই। আমার স্ত্রীসহ চার মেয়ে। তারা এখন বাবাকে হারিয়ে নিঃস্ব। বিডিআর বিদ্রোহের কারণে তিনি বিনাদোষে চাকরি হারিয়েছিলেন। সরকার থেকেও কোনো সহযোগিতা পাননি। আমরা চাই, তার চাকরির পেনশনের টাকা দিয়ে সরকার যেন পরিবারটিকে সহযোগিতা করে।’

এ বিষয়ে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘খোরশেদ আলমের মৃত্যুর খবর তিনি জানতে পেরেছেন।’

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।