শুক্রবার, ২০২৬ নভেম্বর ০৬ | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল কাজহীন দিবস আজ ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২ সংসার সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি অনৈতিক কাজের ভিডিও ভাইরাল , জামায়াত নেতার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা ‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’- শেষ চিরকুটে এইচএসসি পরীক্ষার্থী এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এবার জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা
প্রতিবেদক - | বৃহস্পতিবার, ২০২৬ আগস্ট ০৬, ০৮:৩২ অপরাহ্ন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হবে
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আগামী ২০ আগস্ট, ২০২৬ অনুষ্ঠিত হবে

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) নির্বাচন কমিশন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

তিনি জানান, রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের ১৩ আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে এবং ১৮ আগস্ট পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করা যাবে।

আখতার আহমেদ বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচনের জন্য জাতীয় সংসদ সচিবালয় থেকে ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে। সেই তালিকার ভিত্তিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি আরও জানান, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনে কেবল জাতীয় সংসদের সদস্যরাই ভোটার হিসেবে অংশ নেন। ফলে সংসদ সদস্যদের তালিকা নিয়েই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর থেকেই ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২০ আগস্ট দেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।