রবিবার, ২০২৬ অক্টোবর ০৪ | ১৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, গ্রেপ্তার ৭ জামায়াত নেতা আখতারুজ্জামান এক দিনের রিমান্ডে গাজীপুরে পোশাক কারখানায় আগুন ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর নৈশভোজের ছবি প্রকাশ আনসারের পৃথক তিনটি আইন রূপান্তর করে একটি সমন্বিত আইন প্রণয়ন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না, এটি আবারও প্রমাণিত: রাশেদ খাঁন ঘরছাড়া ভারসাম্যহীন স্ত্রীকে খুঁজে পেয়েই বুকে জড়িয়ে ধরলেন স্বামী রাড্ডা সেন্টারে হামলা: এমপি পদ থেকে বিএনপির মিষ্টির পদত্যাগ আপনারা ডিসেম্বর, ডিসেম্বর করছেন কেন? ডিসেম্বর তো আমাদের বিজয়ের মাস: স্বরাষ্ট্রমন্ত্রী উল্টো পথে এসে সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার, ৭ দিনের কারাদণ্ড লেডি বাইকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম বন্ধুর জানাজায় দূরে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন বৌদ্ধ বন্ধু গরিব ছেলে পছন্দ করতাম, পরে বুঝেছি এরা আরও বেশি দুষ্টু: প্রভা বিয়ের ৬ মাস পূর্ণ হওয়ার আগেই বাবা হলেন জুবিন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মাগুরায় ভৌতিক বিদ্যুৎ বিল ৫০৬ কোটি সংশোধনের পর মাত্র ১৯৬৩ টাকা, ফোনে কথা বলে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎমন্ত্রী মালদ্বীপে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বাংলাদেশির মৃত্যু সালমান মুক্তাদিরকে দায়িত্বশীল হতে বললেন ডা. জাহেদ উর রহমান চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার
প্রতিবেদক - | শনিবার, ২০২৬ অক্টোবর ০৩, ০৫:৩৯ অপরাহ্ন
বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ
বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচল থেকে ফেরার পথে মোটরসাইকেলের গতিরোধ করে এক কিশোরী ও তার বন্ধুকে একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। সেখানে বন্ধুকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ এবং পরে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২ অক্টোবর) দিবাগত রাতে তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন; গন্ধর্বপুর এলাকার রেদোয়ান হোসেনের ছেলে নাদিম হোসেন (২২), শুক্কুর আলীর ছেলে সিহাব হাসান (২১) এবং জহিরুল ইসলামের ছেলে ইমন মিয়া (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে মৈকুলী এলাকার ওই কিশোরী তার বন্ধু আকাশ আহম্মেদের সঙ্গে মোটরসাইকেলে করে পূর্বাচল উপশহরে ঘুরতে যায়। রাতে বাড়ি ফেরার পথে রাত আনুমানিক ১১টার দিকে গন্ধর্বপুর এলাকায় পৌঁছালে পূর্বপরিচিত নাদিম, সিহাব ও ইমন তাদের পথরোধ করেন। পরে জোরপূর্বক দুজনকে পাশের একটি পরিত্যক্ত ভবনে নিয়ে যাওয়া হয়।

অভিযোগ রয়েছে, সেখানে আকাশকে একটি কক্ষে আটকে রেখে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করেন অভিযুক্তরা। পরে তাদের ছেড়ে দেওয়ার বিনিময়ে আকাশের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা এনে দেওয়ার কথা বলে আকাশ কৌশলে ভবন থেকে বের হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান।

খবর পেয়ে রূপগঞ্জ থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্ত তিন যুবককে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।