রবিবার, ২০২৬ নভেম্বর ০১ | ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
কাজহীন দিবস আজ ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২ সংসার সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি অনৈতিক কাজের ভিডিও ভাইরাল , জামায়াত নেতার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা ‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’- শেষ চিরকুটে এইচএসসি পরীক্ষার্থী এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এবার জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা চালক ও যাত্রীদের সহায়তায় বাসে সন্তান প্রসব এবারের এইচএসসি পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেননি একজনও এইচএসসিতে পাশ করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, পরে ইন্টারনেট দেখে গড়েন ইয়াবা কারখানা পাশাপাশি কবরে চিরনিদ্রায় বজ্রপাতে নিহত ৬ শিশু-কিশোর সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব: জামায়াত আমির সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ কৃষকের কঙ্কাল ২৬০ টাকার লটারিতে ৬৫ লাখের গাড়ি জিতল শিশু জাতীয় বিড়াল দিবস আজ প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পদ হারালেন জামায়াত নেতা
প্রতিবেদক - | শনিবার, ২০২৬ অক্টোবর ৩১, ০৪:৩১ অপরাহ্ন
প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, পরে ইন্টারনেট দেখে গড়েন ইয়াবা কারখানা
প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, পরে ইন্টারনেট দেখে গড়েন ইয়াবা কারখানা

ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে তথ্য সংগ্রহ করে নিজ বাড়িতেই মিনি ইয়াবা কারখানা গড়ে তুলেছিলেন এক যুবক। প্রেমে ব্যর্থ হয়ে আর্থিক ও মানসিকভাবে বিপর্যস্ত হওয়ার পর তিনি এই অন্ধকার পথ বেছে নেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে দাবি করেছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে গাজীপুরের টঙ্গীতে অভিযান চালিয়ে ওই কারখানার সন্ধান পায় পুলিশ। সেখান থেকে মাদক তৈরির সরঞ্জাম ও রাসায়নিক উপাদানসহ ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) সকালে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুল রহমান।

গ্রেপ্তার যুবকের নাম নাজমুল ইসলাম বাপ্পি (৩২)। তিনি টঙ্গীর পাগার আলেক টেক এলাকার বাসিন্দা তাইজুল ইসলামের বড় ছেলে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ওই এলাকার একটি আবাসিক বাড়িতে অভিযান পরিচালনা করে টঙ্গী পূর্ব থানা-পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে বেশ কয়েক দিন ধরে নাজমুলের বসতবাড়িতে কঠোর নজরদারি রাখছিলেন গোয়েন্দারা। নজরদারির সত্যতা নিশ্চিত হওয়ার পর শুক্রবার গভীর রাতে টঙ্গী পূর্ব থানা-পুলিশের একটি দল সেখানে ঝটিকা অভিযান চালায়। এ সময় বাড়ির ভেতরের একটি কক্ষে পুরোদমে ইয়াবা তৈরির কারখানার আলামত মেলে। তাৎক্ষণিকভাবে সেখান থেকে মাদক তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের আধুনিক যন্ত্রপাতি ও বেশ কিছু রাসায়নিক উপাদান জব্দ করা হয়।

পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজমুল জানান, ভালোবাসার সম্পর্কে প্রতারিত ও ব্যর্থ হয়ে নিঃস্ব হয়ে পড়ার পর তিনি দ্রুত অর্থ উপার্জনের পথ খুঁজতে থাকেন। একপর্যায়ে ইয়াবা তৈরির পরিকল্পনা করেন তিনি। পরবর্তী সময়ে ইন্টারনেট ব্রাউজ করে এবং ফেসবুক ও ইউটিউব থেকে কৌশল শিখে নিজেই উপকরণ সংগ্রহ করেন এবং বাড়িতেই উৎপাদন কারখানা চালু করেন।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, বিদেশফেরত নাজমুল দেশে ফেরার পর থেকেই মাদকাসক্ত হয়ে পড়েছিলেন। পরে নিজেই মাদক উৎপাদনের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. এরশাদুল রহমান জানান, নাজমুলের বাড়িতে বিপুল পরিমাণ নিষিদ্ধ রাসায়নিক উপাদান ও ইয়াবা তৈরির যন্ত্রপাতি মজুত ছিল। অভিযান চালিয়ে তা উদ্ধার করা হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।