বুধবার, ২০২৬ অক্টোবর ১৪ | ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির চাপায় ৬ শিক্ষার্থী আহত এসএসসিতে ২ বিষয়ে ফেল করলেও ১৫ দিনের মধ্যে পুনঃপরীক্ষা: শিক্ষামন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ক্লাশ ফার্স্ট পাওয়া রমার ঠাঁই এখন বৃদ্ধাশ্রমে নিজেই নিজেকে চার্জ দিয়ে আলোচনায় রোবট কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র মাহে রমজান পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত কুমিল্লা-চাঁদপুর সড়কে মিলল মরদেহ কুমিল্লায় ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন সম্পত্তি নিয়ে বিরোধ, বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন: ফেসবুক পোস্টে চিকিৎসক ইয়াবাসহ গ্রেপ্তার তরুণী অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বিষপানে মৃত্যু ‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’— প্রচারাভিযান ১ ডিসেম্বর থেকে
প্রতিবেদক - | মঙ্গলবার, ২০২৬ অক্টোবর ১৩, ০৩:২২ অপরাহ্ন
নিজেই নিজেকে চার্জ দিয়ে আলোচনায় রোবট
নিজেই নিজেকে চার্জ দিয়ে আলোচনায় রোবট

মানুষের কোনো ধরনের সাহায্য ছাড়াই নিজের চার্জিং ক্যাবল বিচ্ছিন্ন করে উঠে দাঁড়াতে সক্ষম হিউম্যানয়েড রোবট ডিজিট (Digit)।

বিজ্ঞান কল্পকাহিনির দৃশ্য বাস্তব করে এই রোবটটি নিজে নিজেই চার্জিং সংযোগ খুলে সোজা হয়ে দাঁড়িয়ে কাজের জন্য প্রস্তুত হওয়ার সংকেত দিতে পারে। মার্কিন প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যাজিলিটি রোবোটিক্স (Agility Robotics)-এর তৈরি এই যন্ত্রটি আধুনিক গুদামঘর ও পণ্য পরিবহন বা লজিস্টিকস ব্যবস্থাপনায় বড় পরিবর্তন নিয়ে এসেছে।

কাজের শুরুতে কোনো মানুষের উপস্থিতির প্রয়োজন পড়ে না এই যন্ত্রের।

১ দশমিক ৭৫ মিটার উচ্চতা এবং ৬৫ কেজি ওজনের এই রোবটটিকে বিশেষভাবে তৈরি করা হয়েছে মানুষের পাশাপাশি ভারী ও একঘেয়ে কাজগুলো সহজ করে তোলার জন্য। রোবটটি সর্বোচ্চ ১৬ কেজি পর্যন্ত মালামাল অনায়াসে একা বহন করতে পারে। এটি ঘণ্টায় প্রায় ৫ কিলোমিটার গতিতে হাঁটতে সক্ষম এবং একবারের পূর্ণ চার্জে একটানা কয়েক ঘণ্টা কাজ চালিয়ে যেতে পারে। নিজের চার্জিং সংযোগ নিজে বিচ্ছিন্ন করে উঠে দাঁড়ানোর এই বিশেষ ক্ষমতা ডিজিটকে প্রচলিত অন্যান্য যেকোনো শিল্প-কারখানার রোবটের চেয়ে আলাদা ও স্বাবলম্বী করে তুলেছে।

প্রযুক্তিগত এমন অভাবনীয় সাফল্য দেখালেও রোবটটির চার্জিং-পোর্টের অদ্ভুত অবস্থানের কারণে সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রযুক্তি মহলে বেশ বিতর্ক তৈরি হয়েছে।

চার্জিং ক্যাবল খোলার সময় রোবটটিকে শরীর অস্বাভাবিক ভঙ্গিতে মোচড় দিতে হয়, যা দেখে অনেকে একে হাস্যাস্পদ হিসেবে বর্ণনা করছেন। অনেকেই রসিকতা করে প্রশ্ন তুলেছেন, এই অদ্ভুত অঙ্গভঙ্গির নকশার অনুমোদন আসলে কীভাবে দেওয়া হয়েছিল।

নকশার সমালোচনা থাকলেও গুদাম ব্যবস্থাপনায় মানুষের শারীরিক পরিশ্রম কমাতে এবং কার্যক্রম গতিশীল করতে ডিজিটের ভূমিকা বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমীদের নজর কেড়েছে। নিজে নিজেই চার্জিং সম্পন্ন করার ভিডিও প্রকাশের পর থেকে রোবটটি সামাজিক মাধ্যমেও ব্যাপক আলোচনায় রয়েছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।