মঙ্গলবার, ২০২৬ নভেম্বর ০৩ | ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল কাজহীন দিবস আজ ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২ সংসার সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি অনৈতিক কাজের ভিডিও ভাইরাল , জামায়াত নেতার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা ‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’- শেষ চিরকুটে এইচএসসি পরীক্ষার্থী এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এবার জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা চালক ও যাত্রীদের সহায়তায় বাসে সন্তান প্রসব
প্রতিবেদক - | রবিবার, ২০২৬ আগস্ট ৩০, ১১:৫২ অপরাহ্ন
ড্রেন থেকে এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার
ড্রেন থেকে এসএমজির ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার

বগুড়ায় সিটি কর্পোরেশনের ড্রেন পুনর্নির্মাণ কাজের সময় মাটি খুঁড়তে গিয়ে পরিত্যক্ত অবস্থায় এসএমজি রাইফেলের ৩৩৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথায় জিলা স্কুলের প্রাচীর সংলগ্ন এলাকায় ড্রেনের তলদেশে গুলিগুলো পাওয়া যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সাতমাথা এলাকায় জিলা স্কুলের প্রাচীরঘেঁষে সিটি কর্পোরেশনের ড্রেন পুনর্নির্মাণের কাজ চলছে। সকালে শ্রমিকরা ড্রেনের তলদেশে মাটি খননের কাজ করছিলেন। একপর্যায়ে বেলা ১১টার দিকে প্রাচীরের পাশের মাটি খুঁড়তে গিয়ে তারা কয়েকটি গুলি দেখতে পান। বিষয়টি শ্রমিকরা ড্রেন নির্মাণ কাজের উপ-ঠিকাদার সিরাজকে জানান। পরে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে বগুড়া সদর থানার পুলিশে একটি দল ঘটনাস্থলে গিয়ে গুলিগুলো হেফাজতে নেয়।

পরে দুপুর সাড়ে ১২টার দিকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলীসহ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার হওয়া গুলিগুলো গণনা করেন। গণনায় এসএমজি রাইফেলের ৩৩৪ রাউন্ড গুলি পাওয়া যায়।

ড্রেন নির্মাণকাজের উপ-ঠিকাদার সিরাজ বলেন, সকালে শ্রমিকরা মাটি কাটার কাজ করছিলেন। এ সময় তারা মাটির নিচে গুলি দেখতে পান। পরে বিষয়টি আমাকে জানালে আমি পুলিশকে অবহিত করি। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে গুলিগুলো উদ্ধার করে।

বগুড়া সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, ড্রেন নির্মাণ কাজের সময় শ্রমিকরা গুলিগুলো দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে। গণনায় এসএমজি রাইফেলের ৩৩৪ রাউন্ড গুলি পাওয়া গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের আন্দোলনের সময় বগুড়া সদর থানা থেকে এসএমজি রাইফেলের কিছু গুলি লুট হয়েছিল। উদ্ধার হওয়া গুলিগুলো সেসবের অংশও হতে পারে। তবে পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিতভাবে বলা যাবে গুলিগুলো কতদিন আগের এবং এগুলো তাজা নাকি অকেজো।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।