সোমবার, ২০২৬ নভেম্বর ০৯ | ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, লজ্জায় বিষপানে গৃহবধূর মৃত্যু ‘দেখতে খারাপ লাগায়’ ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক রাশেদ খানকে বদদোয়া দিলেন মুফতি আমির হামজা ছাত্রকে গরম ইস্ত্রির ছেঁকা, মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার বিশ্ব এতিম দিবস আজ শয়তানের নিঃশ্বাস ছিটিয়ে, ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি: গ্রেপ্তার ৬ আমি ধার্মিক মানুষ, নরকে যেতে চাই না: ট্রাম্প ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত সন্তান জন্মের পর হাসপাতালে হাজির দুই স্বামী, বাবা কে? সাংবাদিকদের 'মিডল ফি'ঙ্গার' দেখালেন পরীমনি কাবায় গিয়ে ‘বিয়ের’ খবর দিলেন নাজনীন নীহা বিডিআর বিদ্রোহে চাকরি হারিয়ে প্রবাসে, লাশ হয়ে ফিরলেন কুমিল্লার খোরশেদ ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, চিকিৎসক নিহত ইসলামি দলগুলোর ঐক্য নষ্ট করেছে জামায়াত: পীর সাহেব চরমোনাই ‘আমি যে কখন মরি’—ফেসবুকে স্ট্যাটাসের পরদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইসরাফিলের অশ্লীল অঙ্গভঙ্গি বন্ধসহ নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমণিকে নোটিশ সন্তান না হওয়ায় ৭ বছর সংসার করা স্ত্রীকে তালাক দিলো স্বামী অর্থ দিয়ে আমাকে কেনা যাবে না, আমি কোনো পণ্য নই: মেঘনা আলম বাবরি মসজিদ ভাঙার দৃশ্য টিভিতে দেখে কেঁদেছিলাম: সোনিয়া গান্ধী শিশুকে যৌন নিপীড়নের দায়ে ইমামের ৭ বছরের কারাদণ্ড
প্রতিবেদক - | সোমবার, ২০২৬ নভেম্বর ০৯, ০৩:৩৫ অপরাহ্ন
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত
ট্রাম্পের পোস্টে মোদির নাম রাখতে মাসে ৭৫ হাজার ডলার দিত ভারত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানানোর বিষয়টিও লবিংয়ের কাজ হিসেবে তালিকাভুক্ত করেছে একটি মার্কিন প্রতিষ্ঠান। এ জন্য ভারতের দূতাবাসের কাছ থেকে মাসিক চুক্তির আওতায় অর্থ পেয়েছে প্রতিষ্ঠানটি। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

প্রতিবেদনে বলা হয়, গত জুনে ভারতের সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী প্রধানমন্ত্রী হওয়ার স্বীকৃতি পান নরেন্দ্র মোদি। এ উপলক্ষে তাকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেন ট্রাম্প। মার্কিন লবিং প্রতিষ্ঠান মার্কারি পাবলিক অ্যাফেয়ার্স তাদের কাজের বিবরণে ওই পোস্টের বিষয়টি উল্লেখ করেছে।

২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস দুটি মার্কিন লবিং প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়। প্রতিষ্ঠান দুটির সঙ্গে যুক্ত ব্যক্তিরা ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত।

এর মধ্যে মার্কারি পাবলিক অ্যাফেয়ার্সের সঙ্গে মাসে ৭৫ হাজার ডলারের চুক্তি করে ভারতীয় দূতাবাস। প্রতিষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর দলের যোগাযোগ পরিচালক ব্রায়ান লানজা। ট্রাম্পের সাবেক চিফ অব স্টাফ সুসি ওয়াইলসও ২০২৪ সালের শেষ পর্যন্ত প্রতিষ্ঠানটির নিবন্ধিত লবিস্ট ছিলেন।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের কাছে জমা দেওয়া নথিতে এসব তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। বিদেশি সরকার বা প্রতিষ্ঠানের হয়ে লবিং করা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিজেদের কাজ, সম্পর্ক এবং আর্থিক লেনদেনের তথ্য প্রকাশ করতে হয়।

ভারতীয় দূতাবাসের নিয়োগ করা দ্বিতীয় প্রতিষ্ঠান এসএইচডব্লিউ পার্টনার্স এলএলসি। এর নেতৃত্বে রয়েছেন ট্রাম্পের সহযোগী জেসন মিলার। প্রতিষ্ঠানটির সঙ্গে ভারতের মাসিক চুক্তি ১ লাখ ৫০ হাজার ডলারের।

চুক্তি অনুযায়ী, মার্কিন সরকার, কংগ্রেস, অঙ্গরাজ্য সরকার, শিক্ষাপ্রতিষ্ঠান ও গবেষণা সংস্থার সঙ্গে যোগাযোগ এবং নীতিগত বিষয়ে পরামর্শ দেওয়ার কাজ করে প্রতিষ্ঠানটি।

নথিতে বলা হয়েছে, গত মে মাসে নয়াদিল্লি ও যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তাদের মধ্যে টেলিফোনে যোগাযোগের ব্যবস্থা করে এসএইচডব্লিউ পার্টনার্স। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভারত সফরের আগে এসব যোগাযোগ করা হয়।

এ ছাড়া ২৩ ও ২৪ মে রুবিওর অংশগ্রহণে ভারতীয় দূতাবাস আয়োজিত ‘আমেরিকা@২৫০’ অনুষ্ঠানের ব্যবস্থাপনার বিষয়টিও নিজেদের কাজের তালিকায় উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি। ওই সময় জেসন মিলারও নয়াদিল্লিতে ছিলেন।

এদিকে প্রতিবেদনটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে প্রশ্ন তুলেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের গণমাধ্যম সমন্বয়ক হারমিত কৌর। তিনি জানতে চেয়েছেন, মার্কিন দুটি লবিং প্রতিষ্ঠানের পেছনে প্রতি মাসে ২ লাখ ২৫ হাজার ডলার ব্যয় করে ভারতীয় করদাতারা কী পাচ্ছেন? এ ছাড়া মোদিকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার জন্য অর্থ ব্যয়ের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।