সোমবার, ২০২৬ আগস্ট ০৩ | ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
পিকআপের ধাক্কায় প্রাণ গেল একই মসজিদের ইমাম ও মুয়াজ্জীনের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যানচালক গ্রেপ্তার পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন, আটক শিক্ষক মাদরাসা শিক্ষকের বেধড়ক পিটুনিতে মেরুদণ্ডের হাড় ভাঙল শিক্ষার্থীর আপত্তিকর অবস্থায় ধরার অভিযোগে নির্যাতন, পরে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লায় র‌্যাবের হাতে গ্রেপ্তার শিক্ষকের নাম ভুল লেখায় শিক্ষার্থীকে ৩০০ বার নাম লিখতে নির্দেশ শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫ ৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক বিয়ের প্রস্তাবের বন্যায় ভাসছেন ককরোচ জনতা পার্টির অভিজিৎ দিপকে খাবার দিতে দেরি হওয়ায় ভাবির মাথা কেটে গাছে ঝুলালেন যুবক সূর্যের চেয়েও বহুগুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরি করছে চীন পেনশনের টাকায় ৩ পুকুরে মাছ চাষ, বিষ প্রয়োগে মেরে ফেলল দুর্বৃত্তরা বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটর রুবিনা এনসিপি বর্তমানে জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে: রাশেদ খাঁন
প্রতিবেদক - | মঙ্গলবার, ২০২৬ জুলাই ২৮, ০৫:১৮ অপরাহ্ন
টিভি না দেখালে ‘মাথা নষ্ট’ হয়ে যায় এই মহিষের
টিভি না দেখালে ‘মাথা নষ্ট’ হয়ে যায় এই মহিষের

শিশুদের খাওয়ানোর সময় মনোযোগ ধরে রাখতে অনেক অভিভাবক মোবাইল বা টেলিভিশনে ভিডিও চালিয়ে দেন। তবে এবার দুধ দোয়ানোর আগে ভারতের একটি মহিষকে টিভি দেখানোর দাবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।

সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দাবি করা হয়েছে, টিভি বা মোবাইলে ভিডিও না চালালে ওই মহিষ দুধ দিতে চায় না। ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি এক গৃহবধূর কাছে জানতে চান, মহিষ দুধ দিচ্ছে না কেন। উত্তরে ওই নারী জানান, টিভি চালু না করলে মহিষটি দুধ দিতে অনিচ্ছা প্রকাশ করে।

এরপর ঘরের টেলিভিশন চালু করা হলে মহিষটি পর্দার দিকে তাকিয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে যায় এবং কিছুক্ষণ পর দুধ দোয়ানোর প্রক্রিয়া শুরু হয় বলে ভিডিওতে দেখা যায়। পুরো ঘটনাটি ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে অনেকেই বিস্ময় প্রকাশ করেন।

তবে ভাইরাল ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ভিডিওটি কোথায় বা কখন ধারণ করা হয়েছে, সে সম্পর্কেও নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রাণী আচরণ বিশেষজ্ঞদের মতে, অনেক প্রাণী নির্দিষ্ট শব্দ, পরিবেশ বা দৈনন্দিন অভ্যাসের সঙ্গে অভ্যস্ত হয়ে যেতে পারে। তাই কোনো নির্দিষ্ট উদ্দীপনা তাদের আচরণে প্রভাব ফেলতে পারে। তবে শুধু টিভি চালু করলেই মহিষ দুধ দেয়এমন দাবির পক্ষে এখনো বৈজ্ঞানিকভাবে নিশ্চিত কোনো প্রমাণ নেই।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।