মঙ্গলবার, ২০২৬ নভেম্বর ০৩ | ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল কাজহীন দিবস আজ ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২ সংসার সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি অনৈতিক কাজের ভিডিও ভাইরাল , জামায়াত নেতার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা ‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’- শেষ চিরকুটে এইচএসসি পরীক্ষার্থী এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এবার জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা চালক ও যাত্রীদের সহায়তায় বাসে সন্তান প্রসব
প্রতিবেদক - | শুক্রবার, ২০২৬ অক্টোবর ২৩, ০২:৪১ অপরাহ্ন
জরিমানা এড়াতে স্ত্রীকে রাস্তায় ফেলে পালালেন স্বামী
জরিমানা এড়াতে স্ত্রীকে রাস্তায় ফেলে পালালেন স্বামী

ট্রাফিক পুলিশের জরিমানা থেকে বাঁচতে মোটরসাইকেলে থাকা স্ত্রীকে রাস্তায় ফেলে রেখেই পালিয়ে গেছেন এক ব্যক্তি। সম্প্রতি ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপুর জেলার ত্রিশূল চকে এমন ঘটনা ঘটেছে। ইতোমধ্যে এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় তীব্র সমালোচনা।

জানা যায়, ত্রিশূল চক এলাকায় নম্বরপ্লেট ও হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছিল ট্রাফিক পুলিশ। সে সময় ওই ব্যক্তিকে থামার সংকেত দেওয়া হলে তিনি তা অমান্য করে মোটরসাইকেলের গতি বাড়িয়ে দেন। পুলিশকে পাশ কাটিয়ে দ্রুত পালানোর চেষ্টা করলে পেছনে বসে থাকা তার স্ত্রী ভারসাম্য হারিয়ে রাস্তায় ছিটকে পড়েন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে, স্ত্রী রাস্তায় পড়ে গেলেও মোটরসাইকেলটি থামাননি ওই চালক। স্ত্রীকে সেখানে ফেলে রেখেই দ্রুতগতিতে পালিয়ে যান তিনি। পরে দায়িত্বে থাকা এক পুলিশ সদস্য এগিয়ে এসে ওই নারীকে রাস্তা থেকে তুলে দাঁড়াতে সাহায্য করেন।

ঘটনার পর পুলিশ সদস্যরা ওই নারীর খোঁজখবর নেন। সৌভাগ্যবশত তিনি কোনো আঘাত পাননি বলে পুলিশকে জানান। পরবর্তীতে পুলিশ তাকে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেয়। তবে পালিয়ে যাওয়া ওই মোটরসাইকেল চালকের পরিচয় পাওয়া যায়নি এবং তার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়েও বিস্তারিত কিছু জানা যায়নি।

এদিকে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই ওই স্বামীর কাণ্ডজ্ঞান ও দায়িত্বহীনতা নিয়ে ব্যঙ্গ ও সমালোচনা করছেন। ভিডিওর নিচে একজন ব্যঙ্গ করে লিখেছেন, 'বর্ষসেরা স্বামী। উত্তর ভারতের বড় উন্নয়ন।' আরেকজন মন্তব্য করেছেন, 'নারীর নিশ্চয়ই ব্যথা লাগছে, কিন্তু বিব্রত হওয়ার কারণে হয়তো তা প্রকাশ করতে পারছেন না।' অন্য একজন লিখেছেন, 'ভারতের অধিকাংশ গৃহবধূর অবস্থা এমন।' এই ঘটনার পর অনলাইনে সমালোচনার পাশাপাশি বেপরোয়া মোটরসাইকেল চালানোর ঝুঁকি এবং সড়কে নিরাপত্তা বিধি মেনে চলার বিষয়টি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।