শনিবার, ২০২৬ অক্টোবর ৩১ | ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এবার জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা চালক ও যাত্রীদের সহায়তায় বাসে সন্তান প্রসব এবারের এইচএসসি পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেননি একজনও এইচএসসিতে পাশ করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, পরে ইন্টারনেট দেখে গড়েন ইয়াবা কারখানা পাশাপাশি কবরে চিরনিদ্রায় বজ্রপাতে নিহত ৬ শিশু-কিশোর সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব: জামায়াত আমির সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ কৃষকের কঙ্কাল ২৬০ টাকার লটারিতে ৬৫ লাখের গাড়ি জিতল শিশু জাতীয় বিড়াল দিবস আজ প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পদ হারালেন জামায়াত নেতা বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৩৯৬টি কবর খুঁড়ে চিরবিদায় নিলেন হাফেজ শিকদার, অপূর্ণ রয়ে গেল ৪০০ ছোঁয়ার ইচ্ছা এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসা শিক্ষক কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার
প্রতিবেদক - | শনিবার, ২০২৬ অক্টোবর ৩১, ০৪:৫৬ অপরাহ্ন
চালক ও যাত্রীদের সহায়তায় বাসে সন্তান প্রসব
চালক ও যাত্রীদের সহায়তায় বাসে সন্তান প্রসব

ভারতের আসাম রাজ্যে চলন্ত বাসে কন্যাসন্তান প্রসব করেছেন এক নারী। কাজিরাঙার কাছে সড়কপথে যাওয়ার সময় হঠাৎ প্রসবব্যথা শুরু হলে বাসচালক ও যাত্রীরা এগিয়ে আসেন। তাদের সহযোগিতায় বাসের মধ্যেই সন্তান প্রসব করেন ওই নারী। পরে মা ও নবজাতককে হাসপাতালে নেওয়া হয়। দুজনের অবস্থাই স্থিতিশীল বলে জানা গেছে।

শনিবার (৩১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গুয়াহাটি থেকে ধিব্রুগড়গামী বাসটিতে পরিবারের সাত সদস্যের সঙ্গে ভ্রমণ করছিলেন ওই নারী। জাগিরোড থেকে দিমৌ যাওয়ার পথে হঠাৎ তার প্রসবব্যথা শুরু হয়।

বাসচালক বাবুল বরপাত্র জানান, বাসের ভেতর থেকে যাত্রীদের চিৎকার শুনে তিনি গাড়ি থামান। পরে জানতে পারেন, এক নারী সন্তান প্রসব করতে যাচ্ছেন।

পরিস্থিতি বুঝতে পেরে বাসের যাত্রীরা দ্রুত সহযোগিতায় এগিয়ে আসেন। ওই নারীকে কিছুটা গোপনীয়তা দিতে পুরুষ যাত্রীদের বাস থেকে নেমে যেতে বলা হয়। পরে কম্বল ও কাপড় দিয়ে বাসের ভেতরেই অস্থায়ী আড়াল তৈরি করা হয়।

বাসের যাত্রী ও কর্মীরা প্রসবের সময় ওই নারীকে সহযোগিতা করেন। অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তিনি কন্যাসন্তানের জন্ম দেন।

এদিকে বাসচালক ও অন্যরা জরুরি সেবায় যোগাযোগ করেন। পরে অ্যাম্বুলেন্স এসে মা ও নবজাতককে কাছের একটি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।