শনিবার, ২০২৬ অক্টোবর ৩১ | ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এবার জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা চালক ও যাত্রীদের সহায়তায় বাসে সন্তান প্রসব এবারের এইচএসসি পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেননি একজনও এইচএসসিতে পাশ করা সবাই বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন: শিক্ষামন্ত্রী চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি প্রেমে ব্যর্থ হয়ে মাদকাসক্তি, পরে ইন্টারনেট দেখে গড়েন ইয়াবা কারখানা পাশাপাশি কবরে চিরনিদ্রায় বজ্রপাতে নিহত ৬ শিশু-কিশোর সরকারের সবকিছু ভেঙে তছনছ করে দেব: জামায়াত আমির সাড়ে তিন বছর পর সেফটিক ট্যাংকে মিলল নিখোঁজ কৃষকের কঙ্কাল ২৬০ টাকার লটারিতে ৬৫ লাখের গাড়ি জিতল শিশু জাতীয় বিড়াল দিবস আজ প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, পদ হারালেন জামায়াত নেতা বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৩৯৬টি কবর খুঁড়ে চিরবিদায় নিলেন হাফেজ শিকদার, অপূর্ণ রয়ে গেল ৪০০ ছোঁয়ার ইচ্ছা এতিমখানার ইলিশ ভাগাভাগি করে নিলেন মাদ্রাসা শিক্ষক কুমিল্লা কান্দিরপাড় ভিক্টোরিয়া কলেজের পেছনের গলিতে ছিনতাই কুমিল্লায় ৫ লাখ টাকার পণ্যের কার্টনে মিলল ইট ও বাঁশ ছেলের লাঠির আঘাতে প্রাণ গেল বাবার
প্রতিবেদক - | শনিবার, ২০২৬ অক্টোবর ৩১, ০৪:৩৬ অপরাহ্ন
চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি
চাকরির বেতন ১০ হাজার, ব্যাংকে ঢুকল ১০ হাজার কোটি

ভারতের রাজস্থানে মাসে ১০ হাজার রুপি বেতনে চাকরি করেন ২২ বছর বয়সি এক যুবক। হঠাৎ একদিন ব্যাংক অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখেন, সেখানে জমা হয়েছে ১০ হাজার কোটি রুপি!

তবে সেই বিপুল অর্থের মালিক হওয়ার আনন্দ উপভোগ করার সুযোগ পাননি তিনি। কারণ, ব্যাংক হিসাবটিতে সঙ্গে সঙ্গেই অর্থ উত্তোলনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এতে আটকে যায় তার নিজের জমানো ৫৫ হাজার রুপিও।

গত বুধবার (২৮ অক্টোবর) রাজস্থানের সিকার শহরের বাসিন্দা সামির খান নিজের মুঠোফোনে প্রিপেইড রিচার্জ করতে গিয়ে ব্যাংক হিসাবের ব্যালেন্স পরীক্ষা করেন। তিনি সিকারের সালাসার বাসস্ট্যান্ডের কাছে নির্মল মেডিকেল পয়েন্ট নামে একটি প্রতিষ্ঠানে কাজ করেন।

ব্যাংকিং অ্যাপে পিন নম্বর দিয়ে প্রবেশ করে তিনি দেখেন, তার হিসাবের ব্যালেন্স শূন্য। পরে বিস্তারিত খোঁজ নিয়ে জানতে পারেন, তার ব্যাংক হিসাবে ১০ হাজার কোটি রুপির বেশি অর্থের উত্তোলনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

বিষয়টি তিনি তার নিয়োগকর্তা ধীরাজ শর্মাকে জানান। পরে দুজন সিকারের সাইবার পুলিশ স্টেশনে যান। পুলিশ তাদের সরাসরি ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেয়। ব্যাংকে যোগাযোগ করলে জানানো হয়, কারিগরি ত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে।

পরে ব্যাংক কর্তৃপক্ষ কারিগরি ত্রুটি সংশোধন করে। একপর্যায়ে সামিরের ব্যাংক হিসাবে সঠিক ব্যালেন্স ফিরিয়ে দেওয়া হয়।

সামির খান বলেন, ‘আমার হিসাবে আগে প্রায় ৫৫ হাজার রুপি ছিল। পরে জানতে পারি, ১০ হাজার কোটি রুপির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিজের জমানো টাকাও তুলতে পারছিলাম না। পুলিশের কাছে যাই এবং ব্যাংকের সঙ্গে কথা বলি। পরে সমস্যার সমাধান হয়েছে।’

তার নিয়োগকর্তা ধীরাজ শর্মা বলেন, ‘সামির জানুয়ারি থেকে আমার প্রতিষ্ঠানে কাজ করছে। তার মাসিক বেতন ১০ হাজার রুপি। সে যখন আমাকে ১০ হাজার কোটি রুপির নিষেধাজ্ঞার কথা জানায়, তখন আমি হতবাক হয়ে যাই। জীবনে প্রথমবার এমন ঘটনা দেখলাম।’

ব্যাংকের কারিগরি ত্রুটির কারণে সামিরের হিসাবে বিপুল অঙ্কের অর্থ দেখানো হয়েছিল। তবে সেই অর্থের পাশাপাশি তার নিজের জমানো টাকাও সাময়িকভাবে আটকে যায়। পরে ব্যাংক ত্রুটি সংশোধন করে হিসাব স্বাভাবিক করে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।