শুক্রবার, ২০২৬ নভেম্বর ২৭ | ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
খোলা আকাশের নিচে মানসিক ভারসাম্যহীন নারীর সন্তান প্রসব মৃত্যুর গুজবে বিক্ষোভ, থানায় হাজির হয়ে সুস্থতার কথা জানালেন নারী শ্রমিক গোপালগঞ্জে ৭৪ এর দুর্ভিক্ষ নেমে এসেছে: রাশেদ খাঁন সেনাপ্রধানকে পাশে বসিয়ে সাঁজোয়া যান চালিয়ে মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী হিজাব ছাড়া কনসার্টে গান পরিবেশন, ইরানি সংগীতশিল্পীকে ৭৪ বার বেত্রাঘাত স্বামীকে ঘুম থেকে তুলে নিয়ে নারীকে ধর্ষণ করলেন বাড়িওয়ালার ছেলে গ্রামীণ ব্যাংকে আগুন দিয়ে পালানোর সময় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আটক মারা গেছেন অভিনেতা সোহেল খান স্ত্রীর ক্যানসার, নিজের দুই কিডনিতে সমস্যা, তবু থামেননি জুয়েল মৃত্যুর কাছে হার মানল মিফতাহুল, থেমে গেল আইনজীবী হওয়ার স্বপ্ন ৩ ভরি স্বর্ণ কুড়িয়ে পেয়েও থানায় ফেরত দিলেন চানাচুর বিক্রেতা নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেত্রী আটক এবার খড়বোঝাই ট্রাকে আগুন, ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার আজ থেকে আর গোপালগঞ্জ যাবে না টুঙ্গিপাড়া এক্সপ্রেস এমপি হয়েও ছাড়েননি চিকিৎসাসেবা, আগের মতোই চেম্বারে রোগী দেখছেন জামায়াত নেতা দুর্ঘটনায় আহতকে বাঁচাতে গিয়ে দেখলেন ছেলেটি তার নিজেরই সন্তান গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস ষষ্ঠ স্ত্রীর সহযোগিতায় পঞ্চম স্ত্রীকে হত্যা, স্বামীর যাবজ্জীবন কবর খুঁড়ে শিশুর মরদেহ চুরি দাঁতের চিকিৎসা নিতে গিয়ে নারীকে শ্লীলতাহানির অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে
প্রতিবেদক - | বুধবার, ২০২৬ নভেম্বর ১৮, ০৪:০১ অপরাহ্ন
গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস
গলায় ছুরি ধরে ছয় বছরের শিশুকন্যাকে আটকে রাখেন বাবা, উদ্ধার করল ফায়ার সার্ভিস

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ছয় বছরের শিশুকন্যার গলায় ছুরি ধরে ঘরের ভেতরে আটকে রাখেন বাবা। সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত মেয়েকে নিয়ে ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করেন তিনি। এ সময় শিশুটিকে উদ্ধারে এগিয়ে এলে স্থানীয় লোকজনকেও ছুরি দেখিয়ে ভয়ভীতি দেখান।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা বসতঘরের টিনের বেড়া কেটে বাবা-মেয়েকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উদ্ধার করা হয় তাদের।

এর আগে, এদিন সকাল ৯টা থেকে শিশুটিকে নিয়ে ঘরের ভেতরে আটকে ছিলেন তার বাবা।

স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, শিশুটির বাবা চট্টগ্রামের বাঁশখালীর বাসিন্দা। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশার চালক। শিশুটির মা একটি পোশাক কারখানায় চাকরি করেন। মা-বাবার পেশার কারণে পরিবারটি আনোয়ারা উপজেলার একটি ভাড়া বাসায় বসবাস করে আসছে।

প্রতিবেশীরা জানান, গতকাল সকালে শিশুটির মা পোশাক কারখানায় চলে গেলে মেয়েকে নিয়ে ঘরের ভেতরে অবস্থান করেন তার বাবা। একপর্যায়ে দরজায় সিটকিনি লাগিয়ে দেন তিনি। ঘর থেকে বের হতে না পেরে দুপুরের দিকে শিশুটি কান্নাকাটি শুরু করে। এ সময় স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধারের চেষ্টা করলে তার বাবা ছুরি নিয়ে ভয় দেখাতে থাকেন। একপর্যায়ে শিশুটির গলায় ছুরি ধরে সবাইকে সরে যেতে বলেন তিনি।

এদিন বিকেলে শিশুটির মা বাসায় ফেরার পর স্থানীয় বাসিন্দাদের সহায়তায় বিষয়টি থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে বসতঘরের এক পাশের টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। এ সময় বাবা-মেয়ে দুজনকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, ২০২৩ সাল থেকে মানসিক রোগে ভুগছেন শিশুটির বাবা। হঠাৎ ওষুধ সেবন বন্ধ করে দেওয়ায় গত চার মাস ধরে অস্বাভাবিক আচরণ করছেন তিনি।

এ বিষয়ে আনোয়ারা ফায়ার স্টেশনের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. আবদুল্লাহ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা খবর পেয়ে বসতঘরের পাশে থাকা টিনের বেড়া কেটে বাবা-মেয়েকে উদ্ধার করেছি।’

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।