বৃহস্পতিবার, ২০২৬ অক্টোবর ০১ | ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
উল্টো পথে এসে সার্জেন্টের সঙ্গে দুর্ব্যবহার, ৭ দিনের কারাদণ্ড লেডি বাইকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী মুসলিম বন্ধুর জানাজায় দূরে দাঁড়িয়ে অঝোরে কাঁদলেন বৌদ্ধ বন্ধু গরিব ছেলে পছন্দ করতাম, পরে বুঝেছি এরা আরও বেশি দুষ্টু: প্রভা বিয়ের ৬ মাস পূর্ণ হওয়ার আগেই বাবা হলেন জুবিন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মাগুরায় ভৌতিক বিদ্যুৎ বিল ৫০৬ কোটি সংশোধনের পর মাত্র ১৯৬৩ টাকা, ফোনে কথা বলে দুঃখ প্রকাশ করেছেন বিদ্যুৎমন্ত্রী মালদ্বীপে কয়েক ঘণ্টার ব্যবধানে দুই বাংলাদেশির মৃত্যু সালমান মুক্তাদিরকে দায়িত্বশীল হতে বললেন ডা. জাহেদ উর রহমান চাচিকে ধর্ষণের অভিযোগে ভাতিজা গ্রেপ্তার বাড়িতে মেয়ের বিয়ের আয়োজন, সড়কে বাবার মরদেহ সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী রাখাল বালক বললেন আবিদুল ইসলাম খান রাষ্ট্রপতির স্ত্রীও ফ্যামিলি কার্ড পাবেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম বেহেশতের টিকিট বিক্রেতাদের এলাকাগুলোতেই সারের সংকট হয়েছে: শাহে আলম মধ্যরাতে রাজধানীর ৬ ছাপাখানায় আকস্মিক পরিদর্শনে শিক্ষামন্ত্রী যুক্তরাজ্যে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু সাইবার আইনে সাংবাদিকদের বিরুদ্ধে পদক্ষেপের আগে আদালতের অনুমতি নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ ‘২ কোটি দেন, সব সই করে দেবো’- পিডিবির নির্বাহী প্রকৌশলীর গোপন ভিডিও জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি: ফজলুর রহমান
প্রতিবেদক - | বুধবার, ২০২৬ সেপ্টেম্বর ৩০, ০৫:০৫ অপরাহ্ন
গরিব ছেলে পছন্দ করতাম, পরে বুঝেছি এরা আরও বেশি দুষ্টু: প্রভা
গরিব ছেলে পছন্দ করতাম, পরে বুঝেছি এরা আরও বেশি দুষ্টু: প্রভা

ছোটপর্দার জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নাটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির কারণে ভক্তদের মাঝে তাঁকে নিয়ে চর্চা লেগেই থাকে। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে নিজের শৈশব, বেড়ে ওঠার স্মৃতি এবং অতীত পছন্দের কথা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেত্রী।

পডকাস্টে নিজের অতীত পছন্দ ও অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে প্রভা জানান, একসময় তাঁর গরিব ও কষ্ট করে বড় হওয়া ছেলেদের প্রতি আলাদা পছন্দ কাজ করত। তিনি বলেন, “আমার সব সময় গরিব ছেলে পছন্দ ছিল এক সময়। কেউ যদি এসে অভাবের কথা বলত, 'না খেয়ে ছিলাম', 'কষ্টে বড় হয়েছি', 'বাবা-ভাই-বোনকে এভাবে মানুষ করেছি'—তখন ভালো লাগত। কিন্তু পরে বুঝেছি, এভাবে মিথ্যা কথা বলে যারা দরদ দেখায়, তারা আরও বেশি দুষ্টু হয়।”

নিজের স্বভাব ও ব্যক্তিত্বের পরিবর্তনের বিষয়ে অভিনেত্রী বলেন, “আমি অনেক আদুরে আর আল্লাদি ছিলাম। এমনকি সঠিকভাবে কথাও বলতে পারতাম না, আমতা আমতা করে অর্ধেক কথা বলতাম। আমার আত্মীয়-স্বজন, বাবা-মা থেকে শুরু করে বন্ধুদের বাবা-মা পর্যন্ত আমাকে খুব আদর করতেন। এ কারণেই আমার মধ্যে পরিপক্বতা (ম্যাচিউরিটি) আসতে বেশ সময় লেগেছে। অভিনয়ে আসার পরই আমি মূলত স্পষ্ট করে কথা বলতে শিখেছি।”

উল্লেখ্য, নাটকে আগের চেয়ে কিছুটা অনিয়মিত হলেও বর্তমানে নতুন সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রভা। সম্প্রতি তিনি সরকারি অনুদানে নির্মিত দুটি নতুন চলচ্চিত্রে যুক্ত হয়েছেন। এর একটি হলো সাদেক সিদ্দিকী পরিচালিত ‘দেনা পাওনা’, যার বড় একটি অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে। এছাড়া তাঁর হাতে রয়েছে ‘দুই পয়সার মানুষ’ নামের আরও একটি অনুদানের সিনেমা।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।