বৃহস্পতিবার, ২০২৬ নভেম্বর ০৫ | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল কাজহীন দিবস আজ ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২ সংসার সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি অনৈতিক কাজের ভিডিও ভাইরাল , জামায়াত নেতার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা ‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’- শেষ চিরকুটে এইচএসসি পরীক্ষার্থী এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এবার জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা
প্রতিবেদক - | বৃহস্পতিবার, ২০২৬ আগস্ট ১৩, ০৭:৫৭ অপরাহ্ন
কুমিল্লায় স্বামীকে দাফনের ৬ ঘণ্টার মধ্যেই মারা গেলেন স্ত্রী
কুমিল্লায় স্বামীকে দাফনের ৬ ঘণ্টার মধ্যেই মারা গেলেন স্ত্রী

নারায়ণগঞ্জের বন্দরে একটি ভাড়া বাসায় গ্যাসের লাইন লিকেজের আগুনে দগ্ধ হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। গত বুধবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে খোকন সরকার মারা যায়।

তার মৃত্যুর ছয় ঘন্টা পর তার স্ত্রী ফজিলত বেগমের মৃত্যু হয়।  মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর এমন করুণ মৃত্যুতে কুমিল্লার দেবীদ্বারের উজানীকান্দি ও উজানীজোড়া গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

নিহত খোকন সরকার (৫৪) কুমিল্লার দেবীদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের উজানীকান্দি গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে এবং ফজিলত বেগম (৪০) একই ইউনিয়নের উজানীজোড়া গ্রামের নানু মিয়া খন্দকারের মেয়ে।  স্বামী-স্ত্রী দুজনই নারায়ণগঞ্জের মদনপুর এলাকার জাহীন গার্মেন্টসে কাজ করে সংসার চালাতেন।

তাদের ইউসুফ সরকার ও খাদিজা আক্তার নামে দুই সন্তান রয়েছে। ঘটনার সময় তারা গ্রামের বাড়িতে ছিলেন।  পারিবারিক সূত্র জানায়, গত শুক্রবার রাতে নারায়ণগঞ্জের বন্দর থানার মুরাদপুর এলাকার একটি ভাড়া বাসায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে যায়। এতে গুরুতর দগ্ধ হন খোকন-ফজিলত দম্পতি।

তাৎক্ষণিক তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চার দিন আইসিইউতে চিকিৎসার পর মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে খোকন সরকারের মৃত্যু হয়। পরদিন বুধবার সকালে তার মরদেহ দেবীদ্বারের উজানীকান্দি গ্রামের বাড়িতে আনা হয়। সকাল ১০টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

স্বামীর দাফন শেষ হওয়ার মাত্র ছয় ঘণ্টা পর বুধবার বিকেল ৪টার দিকে একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্ত্রী ফজিলত বেগমও। পরে বুধবার রাতে নিহত ফজিলতের মরদের গ্রামের বাড়ি উজানীজোড়া গ্রামে নিয়ে আসা হয়।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় তার জানাজা শেষে স্বামীর কবরের পাশেই দাফন করার কথা রয়েছে। স্বামীর দাফনের পরপরই স্ত্রীর মৃত্যুর খবর আসায় কুমিল্লার দেবীদ্বারে নেমে আসে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ। 

নিহতদের মেয়ে খাদিজা আক্তার কালের কণ্ঠকে বলেন, আমরা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বাসা ভাড়ায় থাকতাম। ঘটনার সময় আমার ভাই ও আমি গ্রামে চলে আসি। শুক্রবার রাতে কেউ একজন ফোন করে আমার আব্বা-আম্মা দুজনই আগুনে দগ্ধ হন। পরে আমরা ঢাকা মেডিক্যালে গিয়ে জানতে পারি আমার তারা দুইজনই বার্ন ইউনিটের আইসিউতে ভর্তি রয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আমার আব্বা ও পরদিন বুধবার বিকেল ৪টার দিকে আমার আম্মা মারা যান।

এ বিষয়ে দেবীদ্বার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অশোক বিক্রম চাকমা বলেন, অগ্নিকাণ্ডে দেবীদ্বারের দুই পোশাক শ্রমিকের মৃত্যুর খবরটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক। আমরা শোকাহত পরিবারের সঙ্গে দেখা করব এবং এই কঠিন সময়ে অসহায় পরিবারটির পাশে উপজেলা প্রশাসন আর্থিক সহযোগিতা করবে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।