মঙ্গলবার, ২০২৬ সেপ্টেম্বর ২৯ | ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
যুক্তরাজ্যে পানিতে ডুবে বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু সাইবার আইনে সাংবাদিকদের বিরুদ্ধে পদক্ষেপের আগে আদালতের অনুমতি নিতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লায় মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ ‘২ কোটি দেন, সব সই করে দেবো’- পিডিবির নির্বাহী প্রকৌশলীর গোপন ভিডিও জামায়াতের মতো মুনাফেক দল পৃথিবীতে আর সৃষ্টি হয়নি: ফজলুর রহমান কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ ও ঋণ জালিয়াতির অভিযোগে সোনালী ব্যাংকের পাঁচ কর্মকর্তা বরখাস্ত কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ২৫৪ ভবঘুরে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর গ্রেপ্তার জ্বরে অবহেলা, হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই ডেঙ্গুতে তরুণের মৃত্যু হাসপাতালে মৃত্যুশয্যায় মা, চিকিৎসার টাকা নিয়ে উধাও ছেলে সিলেটের গুণী শিক্ষক নির্বাচিত হলেন সেই বিউটি রাণী পাল দাউদকান্দিতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২৫ কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪ ‘মিস ইউ মা’ লিখে ফেসবুকে পোস্ট, ২৪ ঘণ্টা পর পাহাড়ে মিলল নিখোঁজ শিক্ষার্থী বউ-শাশুড়ির ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল প্রতিবেশী যুবকের তিন দিন ধরে নিখোঁজ ষষ্ঠ শ্রেণির দুই শিশু অন্য যুবকের সঙ্গে সম্পর্ক, ছাত্রীকে কীটনাশক খাইয়ে হত্যা করলেন প্রভাষক ঘুরতে নিয়ে প্রেমিকাকে হত্যার লোমহর্ষক বর্ণনা দিলেন প্রেমিক জিম আজ ২৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক সিঙ্গেল দিবস
প্রতিবেদক - | সোমবার, ২০২৬ সেপ্টেম্বর ২৮, ০৩:৪৯ অপরাহ্ন
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার
কুমিল্লায় বিদেশি পিস্তলসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার

কুমিল্লায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও ম্যাগাজিনসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১১, সিপিসি-২।

সোমবার (২৮ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় এসআরবি-১১।

এর আগে রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা নগরের কোতয়ালী মডেল থানার গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল। অভিযানে মো. ছামির ইসলাম (২০) ও মো. মনজুরুল ইসলাম (৩০) নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ছামির ইসলাম কুমিল্লার কোতয়ালী মডেল থানার দৌলতপুর গ্রামের মো. হুমায়ুনের ছেলে। অপর আসামি মনজুরুল ইসলাম একই থানার গোবিন্দপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।

এসআরবি-১১ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনের কাছ থেকে কুমিল্লার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্র প্রদর্শন, ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এসআরবি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে এসআরবি-১১-এর অভিযান অব্যাহত থাকবে।

এসআরবি-১১-এর তথ্য অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন অভিযানে হত্যা মামলায় ছয়জন, ধর্ষণ মামলায় চারজন এবং অস্ত্রসংক্রান্ত মামলায় সাতজনসহ বিভিন্ন অপরাধে প্রায় ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে তিনটি অস্ত্র ও এক রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক কারবারি, অপহরণকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদেরও গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।