মঙ্গলবার, ২০২৬ অক্টোবর ১৩ | ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন কুমিল্লায় স্কুলে যাওয়ার কথা বলে বেরিয়ে ৯ দিন ধরে নিখোঁজ দশম শ্রেণির ছাত্র প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র মাহে রমজান পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ মেয়ের জন্মদিনের কেক কিনতে গিয়ে বাসচাপায় সৌদি প্রবাসী নিহত কুমিল্লা-চাঁদপুর সড়কে মিলল মরদেহ কুমিল্লায় ৭ম শ্রেণির ছাত্রী জান্নাতুলের মরদেহ মিলল ধানক্ষেতে টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন সম্পত্তি নিয়ে বিরোধ, বোন ও বোনজামাইয়ের হাতে ভাই খুন পেটে গজ রেখে সেলাই, ৬ মাস পর মারা গেলেন বিথী বলিউডের খ্যাতিমান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন ডেলিভারির ব্যথা উঠলে সাংবাদিকদের কাছে যাবেন: ফেসবুক পোস্টে চিকিৎসক ইয়াবাসহ গ্রেপ্তার তরুণী অডিট চলাকালে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বিষপানে মৃত্যু ‘দুটির বেশি সন্তান নয়, একটি হলে ভালো’— প্রচারাভিযান ১ ডিসেম্বর থেকে স্বামীকে দাফনের এক ঘণ্টা পরই স্ত্রীর মৃত্যু, একই কবরস্থানে পাশাপাশি চিরনিদ্রায় পরকীয়া প্রেমিক ও তার বন্ধুকে ডেকে স্বামীকে হত্যা, পরিবার জানতো হৃদরোগে মৃত্যু ধর্ষণের পর রক্তক্ষরণে প্রেমিকার মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার পুজোর উপহার পদ্মার ইলিশ না পেয়ে হতাশ কলকাতাবাসী
প্রতিবেদক - | সোমবার, ২০২৬ অক্টোবর ১২, ০৪:০৮ অপরাহ্ন
কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন
কিংবদন্তি অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন

বাংলাদেশের চলচ্চিত্রের শুরুর দিকের পরিচিত মুখ, ষাটের দশকের অভিনেত্রী নাসিমা খান আর নেই। আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক ও অভিনেতা সনি রহমান।

নাসিমা খান ছিলেন বাংলাদেশের চলচ্চিত্রের প্রাথমিক সময়ের অন্যতম অভিনেত্রী। ষাটের দশকে অভিনয়জগতে পথচলা শুরু করে বাংলা ও উর্দু—দুই ভাষার সিনেমায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। দীর্ঘ অভিনয়জীবনে নানা চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি লাভ করেন এই অভিনেত্রী। নতুনভাষা শিখুন

১৯৪৪ সালের ৬ আগস্ট পুরান ঢাকার লালবাগে জন্মগ্রহণ করেন নাসিমা খান। তাঁর পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখাল গ্রামের উকিলবাড়িতে। তাঁর বাবা মোহাম্মদ মাসুদ খান। তাঁর দাদা খান বাহাদুর আবদুল জলিল ব্রিটিশ ভারতের ঢাকার ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। ১৯৪০-এর দশকে তাঁদের পরিবার লালবাগে বাড়ি নির্মাণ করে সেখানেই বসবাস শুরু করে।

অভিনেতা আনিসের হাত ধরেই চলচ্চিত্রে আসার সুযোগ পান নাসিমা খান। সে সময় ঢাকার চলচ্চিত্রে সুলতানা জামান, রওশন আরা, সুমিতা দেবী ও চিত্রা সিনহার মতো অভিনেত্রীরা ছিলেন বেশ পরিচিত।

১৯৫৯ সালে এ জে কারদারের পরিচালনায় ‘জাগো হুয়া সাভেরা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। ঢাকার দ্বিতীয় সবাক চলচ্চিত্র হিসেবে পরিচিত এই সিনেমায় সহনায়িকাদের একজন ছিলেন নাসিমা খান। সিনেমাটি আন্তর্জাতিক পরিসরেও পুরস্কার অর্জন করে। একই বছর বেবী ইসলাম পরিচালিত উর্দু সিনেমা ‘তানহা’য় অভিনয় করেন তিনি। এতে তাঁর সহশিল্পী ছিলেন শবনম, সুমিতা দেবী ও লাহোরের অভিনেত্রী শামীম আরা।

১৯৬১ সালে মুক্তি পাওয়া ‘যে নদী মরু পথে’ সিনেমায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন নাসিমা খান। ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করেন আনিস। এরপর একের পর এক চলচ্চিত্রে অভিনয়ের মধ্য দিয়ে নিজের অবস্থান আরও দৃঢ় করেন তিনি।

তাঁর অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘সূর্যস্নান’, ‘ধারাপাত’, ‘কার বউ’, ‘উজালা’, ‘বেগানা’, ‘আপন দুলাল’, ‘উলঝন’, ‘ম্যায় ভি ইনসান হু’, ‘দুই ভাই’, ‘গৌরী’, ‘আমার বৌ’ ও ‘ঢেউয়ের পরে ঢেউ’।

নাসিমা খানের মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর অভিনয় ও চলচ্চিত্রে অবদান বাংলা সিনেমার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।