সোমবার, ২০২৬ আগস্ট ০৩ | ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
পিকআপের ধাক্কায় প্রাণ গেল একই মসজিদের ইমাম ও মুয়াজ্জীনের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যানচালক গ্রেপ্তার পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন, আটক শিক্ষক মাদরাসা শিক্ষকের বেধড়ক পিটুনিতে মেরুদণ্ডের হাড় ভাঙল শিক্ষার্থীর আপত্তিকর অবস্থায় ধরার অভিযোগে নির্যাতন, পরে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লায় র‌্যাবের হাতে গ্রেপ্তার শিক্ষকের নাম ভুল লেখায় শিক্ষার্থীকে ৩০০ বার নাম লিখতে নির্দেশ শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫ ৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক বিয়ের প্রস্তাবের বন্যায় ভাসছেন ককরোচ জনতা পার্টির অভিজিৎ দিপকে খাবার দিতে দেরি হওয়ায় ভাবির মাথা কেটে গাছে ঝুলালেন যুবক সূর্যের চেয়েও বহুগুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরি করছে চীন পেনশনের টাকায় ৩ পুকুরে মাছ চাষ, বিষ প্রয়োগে মেরে ফেলল দুর্বৃত্তরা বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটর রুবিনা এনসিপি বর্তমানে জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে: রাশেদ খাঁন
প্রতিবেদক - ডেস্ক রিপোর্ট | বুধবার, ২০২৪ মে ২৯, ০২:৩৩ অপরাহ্ন
পৃথিবীর মতো গ্রহ খুঁজে পেল নাসা
পৃথিবীর মতো গ্রহ খুঁজে পেল নাসা

যে গ্রহগুলো সূর্য ছাড়া অন্য কোনো নক্ষত্রের চারদিকে ঘোরে তাদের বলা হয় এক্সোপ্ল্যানেট। এবার সৌরজগতের খুব কাছাকাছি থাকা এবং আমাদের গ্রহের সমান একটি এক্সোপ্ল্যানেট আবিষ্কার মার্কিন মহাকাশ সংস্থা নাসা।

গ্রহটির নাম গ্লিস ১২ বি।

সম্প্রতি ট্রানজিটিং এক্সোপ্ল্যানেট সার্ভে স্যাটেলাইটের সাহায্যে এক্সোপ্ল্যানেটটি আবিষ্কার করেছে নাসা। গ্রহটি একটি ছোট এবং শীতল লাল বামন নক্ষত্রের চারপাশে ঘোরে।

স্পেস ডট কম জানিয়েছে, গ্রহটি আমাদের পৃথিবী থেকে প্রায় ৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এর প্রস্থ পৃথিবীর তুলনায় প্রায় ১.১ গুণ বলে অনুমান করা হচ্ছে। এটি শুক্র গ্রহের সমান বলেও মনে করা হচ্ছে।

গ্লিস ১২ বি নামের এক্সোপ্ল্যানেটটি তার নক্ষত্রকে খুব কাছ থেকে প্রদক্ষিণ করে। এই গ্রহের এক বছর পৃথিবীতে প্রায় ১২.৮ দিনে পূর্ণ হয়। গ্লিস ১২ বি যে নক্ষত্রের চারপাশে ঘুরছে তা আমাদের সূর্যের চেয়ে ছোট ও শীতল। তার নক্ষত্রের কাছাকাছি থাকা সত্ত্বেও এবং এটি দ্রুত প্রদক্ষিণ করে। ধারণা করা হচ্ছে, এই এক্সোপ্ল্যানেটটি বসবাসের জন্য উপযুক্ত হতে পারে।

বিজ্ঞানীরা অনুমান করেছেন, এই গ্রহটি পানির উপস্থিতির জন্য খুব গরম বা খুব ঠান্ডা নয়। তবে এর বায়ুমণ্ডল সম্পর্কে বিজ্ঞানীদের সঠিক তথ্য নেই। বিজ্ঞানীরা আশাবাদী যে তারা আগামী দিনে এ সম্পর্কে আরও তথ্য পাবেন।

তবে পৃথিবীর আকারের কোনো গ্রহ প্রথমবারের মতো আবিষ্কৃত হয়নি। বিজ্ঞানীরা ইতোমধ্যে এই ধরনের এক্সোপ্ল্যানেট আবিষ্কার করেছেন, তবে এখন পর্যন্ত কোনোটিতেই প্রাণের সম্ভাবনা নিশ্চিত করা যায়নি। এ পর্যন্ত সৌরজগতের বাইরে ৫ হাজারের বেশি এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।