শনিবার, ২০২৬ সেপ্টেম্বর ১৯ | ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ২ হাজার ২০৫ শিক্ষার্থী গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর পর তালাক, মামলায় স্বামী কারাগারে অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা এশার নামাজ পড়ে যান মুসল্লিরা, ফজরে গিয়ে দেখেন ‘মসজিদ নেই’ বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ৪ লং মার্চের নামের লং ড্রাইভ করছে জামায়াত: রাশেদ খান শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ ৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রতিবেদক - রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি ঃ | বৃহস্পতিবার, ২০২৪ জুলাই ১৮, ০৩:২১ অপরাহ্ন
রাউজানে ৬০ প্রজাতির ১ লাখ ৮০ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা রোপন কর্মসূচি উদ্বোধন
রাউজানে ৬০ প্রজাতির ১ লাখ ৮০ হাজার ফলজ ও ঔষধি গাছের চারা রোপন কর্মসূচি উদ্বোধন

রাউজানের ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকায় একযোগে এক লাখ ৮০ হাজার বিভিন্ন প্রজাতির ফলজ ও ঔষধি  গাছের চারা রোপন করা হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেছেন রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী।   
উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, ১৯৯৬ সাল থেকে  এই সংসদ সদস্য ২৬ লাখ ৮০হাজার বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপন করে রাউজানের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন গ্রামীণ জনপথে ।

উপজেলা প্রশাসনের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা  সহকারি কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাসুম কবির, প্রকল্প কর্মকর্তা নিয়াজ মোর্শেদ। এই কর্মসূচিতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণজন অংশ নেন। কৃষি অফিস সূতে  জানা যায় , ৬০ প্রজাতির গাছের চারা রোপন করা হবে।

এ বারের সংগ্রহ করা গাছের চারা উন্নত জাতের। পরে উপজেলা পরিষদ চত্বরে বৃক্ষ মেলা উদ্বোধন ও বীর মুক্তিযোদ্ধাদের মাঝে গাছের চারা বিতরণ করেন সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী। তিনি বক্তৃতায় বলেন, বৃক্ষ আমাদের পরম উপকারী বন্ধু।বৃক্ষ রোদে যেমন ছায়া দেয়, তেমনি আমাদের নানা স্বাদের ফল উপহার দেয়। তাই রাউজান উপজলোকে সবুজায়ন করতে ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে বৃক্ষ রোপণসহ নানা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।