সোমবার, ২০২৬ আগস্ট ০৩ | ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
পিকআপের ধাক্কায় প্রাণ গেল একই মসজিদের ইমাম ও মুয়াজ্জীনের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যানচালক গ্রেপ্তার পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন, আটক শিক্ষক মাদরাসা শিক্ষকের বেধড়ক পিটুনিতে মেরুদণ্ডের হাড় ভাঙল শিক্ষার্থীর আপত্তিকর অবস্থায় ধরার অভিযোগে নির্যাতন, পরে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লায় র‌্যাবের হাতে গ্রেপ্তার শিক্ষকের নাম ভুল লেখায় শিক্ষার্থীকে ৩০০ বার নাম লিখতে নির্দেশ শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫ ৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক বিয়ের প্রস্তাবের বন্যায় ভাসছেন ককরোচ জনতা পার্টির অভিজিৎ দিপকে খাবার দিতে দেরি হওয়ায় ভাবির মাথা কেটে গাছে ঝুলালেন যুবক সূর্যের চেয়েও বহুগুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরি করছে চীন পেনশনের টাকায় ৩ পুকুরে মাছ চাষ, বিষ প্রয়োগে মেরে ফেলল দুর্বৃত্তরা বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটর রুবিনা এনসিপি বর্তমানে জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে: রাশেদ খাঁন
প্রতিবেদক - | বৃহস্পতিবার, ২০২৪ জুলাই ১৮, ০৮:১৬ পূর্বাহ্ন
নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের রাঙামাটির কাপ্তাই উপজেলা শাখার উদোগে বিক্ষোভ সমাবেশ
নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের রাঙামাটির কাপ্তাই উপজেলা শাখার উদোগে বিক্ষোভ সমাবেশ

কোটা আন্দোলনের নামে নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন রাঙামাটির কাপ্তাই উপজেলা শাখার উদোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি শহীদ মিনার হতে একটি বিক্ষোভ মিছিল উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। পরে কাপ্তাই উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী লীগ, কাপ্তাই উপজেলা শাখার সভাপতি অংসুই ছাইন চৌধুরীর সভাপতিত্বে যুগ্ম সম্পাদক সুজন তনচংগ্যা ধনার সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন
বাংলাদেশ আওয়ামী লীগ কাপ্তাই উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সাগর চক্রবর্তী ও আক্তার হোসেন মিলন, ২নং রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, ১নং চন্দ্রঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল হক কচি, ৩ নং চিৎমরম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়েশ্লিমং চৌধুরী, ৫ নং ওয়াগ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি দে, ৪ নং কাপ্তাই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রকিবুর রহমান মুন্না, কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নাছির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একরামুল হক একরাম, কাপ্তাই উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সরোয়ার আলম এবং কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ফরহাদ।

এসময় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, কোটা সংস্কারের নামে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিএনপি এবং জামাতের ক্যাডাররা দেশে অরাজকতা সৃষ্টি করছে। দেশে বিশৃঙ্খলা করে সাধারণ মানুষকে হত্যা করেছে এবং জানমালের ক্ষয়ক্ষতি করেছে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজপথে থেকে এই অরাজকতা মোকাবেলা করবে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।