শুক্রবার, ২০২৬ সেপ্টেম্বর ১৮ | ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ২ হাজার ২০৫ শিক্ষার্থী গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর পর তালাক, মামলায় স্বামী কারাগারে অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা এশার নামাজ পড়ে যান মুসল্লিরা, ফজরে গিয়ে দেখেন ‘মসজিদ নেই’ বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ৪ লং মার্চের নামের লং ড্রাইভ করছে জামায়াত: রাশেদ খান শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ ৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রতিবেদক - নিজস্ব প্রতিবেদক | বুধবার, ২০২৪ সেপ্টেম্বর ১৮, ০৫:২৪ অপরাহ্ন
নাজিরহাট কলেজে ২০২৪-২০২৫ইং শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ
নাজিরহাট কলেজে ২০২৪-২০২৫ইং শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ

ঐতিহ্যবাহী নাজিরহাট কলেজে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণির ২০২৪-২০২৫ইং শিক্ষাবর্ষ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ জহির উদ্দীন ছিদ্দিকী নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে ভাল ফলাফল ও সুনাগরিক হিসেবে নিজকে তৈরির বিষয়ে দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন।

ওরিয়েন্টেশন কমিটির আহবায়ক অধ্যাপক নাছির উদ্দীন আহমদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মহোদয় বলেন- তোমাদের হাতেই নির্মিত হবে আগামীর সমৃদ্ধ বাংলাদেশ। উচ্চ মাধ্যমিক স্তর স্বল্প পরিসর হলেও এ স্তরের গুরুত্ব সর্বাধিক। তাই এই গুরুত্বপূর্ণ সময়ের যথাযথ ব্যবহারের মাধ্যমে ব্যক্তি জীবনে সাফল্যের মজবুত ভিত রচনার মাধ্যমে উন্নত জাতি গঠনে সফল অংশীজন হিসেবে তোমরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ প্রত্যাশা রাখি।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন অধ্যাপক অনোমদর্শী বড়–য়া, অধ্যাপক মোঃ মহিউদ্দীন, অধ্যাপক আখতার আলম, অধ্যাপক লিটন ভট্টাচার্য্য, অধ্যাপক আবুল ফয়েজ মোঃ মোস্তাফা, অধ্যাপক শিরিন আকতার, অধ্যাপক রোজী মজুমদার, অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্য্য, অধ্যাপক তপন কুমার নাথ, অধ্যাপক ফওজিয়া সুলতানা, অধ্যাপক শাহ জামান সরকার প্রমূখ। সবশেষে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৪ উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের প্রভাষক মোঃ দেলাওয়ার হোসেন।

পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অধ্যাপক সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক এবং অধ্যাপক জান্নাতুল ফেরদৌস

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।