সোমবার, ২০২৬ আগস্ট ০৩ | ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
পিকআপের ধাক্কায় প্রাণ গেল একই মসজিদের ইমাম ও মুয়াজ্জীনের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যানচালক গ্রেপ্তার পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন, আটক শিক্ষক মাদরাসা শিক্ষকের বেধড়ক পিটুনিতে মেরুদণ্ডের হাড় ভাঙল শিক্ষার্থীর আপত্তিকর অবস্থায় ধরার অভিযোগে নির্যাতন, পরে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লায় র‌্যাবের হাতে গ্রেপ্তার শিক্ষকের নাম ভুল লেখায় শিক্ষার্থীকে ৩০০ বার নাম লিখতে নির্দেশ শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫ ৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক বিয়ের প্রস্তাবের বন্যায় ভাসছেন ককরোচ জনতা পার্টির অভিজিৎ দিপকে খাবার দিতে দেরি হওয়ায় ভাবির মাথা কেটে গাছে ঝুলালেন যুবক সূর্যের চেয়েও বহুগুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরি করছে চীন পেনশনের টাকায় ৩ পুকুরে মাছ চাষ, বিষ প্রয়োগে মেরে ফেলল দুর্বৃত্তরা বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটর রুবিনা এনসিপি বর্তমানে জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে: রাশেদ খাঁন
প্রতিবেদক - নেজাম উদ্দিন রানা, রাউজান (চট্টগ্রাম) : | রবিবার, ২০২৪ জুলাই ০৭, ১২:৫২ অপরাহ্ন
ক্যান্সার আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
ক্যান্সার আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ

চট্টগ্রামের রাউজান উপজেলাকে ধূমপানমুক্ত করার লক্ষ্যে অবহিতকরণ সভা ও ৫১ জন ক্যান্সারে আক্রান্ত রোগীকে আর্থিক অনুদান (চেক) প্রদান অনুষ্ঠিত হয়েছে। ৭ জুলাই রোববার সকাল ১০ ঘটিতায় রাউজান উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম ফজলে করিম চৌধুরী এমপি।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন  উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, রাউজান থানার অফিসার ইনচার্জ (ওসি)  রিদুয়ানুল ইসলাম। এ সময় ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, উপজেলা পরিষদের বিভাগীয় কর্মকর্তা, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ব্যবসায়ী ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, রাউজানকে ধুমপানমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, ধুমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে এলাকার মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে। ধুমপানে যে অর্থ অপচয় হচ্ছে তা রোধ করে সরকার যে জনগণের জন্য পেনশন স্কিমের মতো একটি যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন তাতে প্রতিটি মানুষকে অন্তভূক্ত করা গেলে একজন মানুষ তার জীবদ্দশায় সুন্দরভাবে জীবন-যাপন করতে পারবে।
অবহিতকরণ সভা শেষে উপজেলার ৫১ জন ক্যান্সারে আক্রান্ত রোগীকে আর্থিক অনুদান (চেক) প্রদান করা হয়

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।