সোমবার, ২০২৬ আগস্ট ০৩ | ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
পিকআপের ধাক্কায় প্রাণ গেল একই মসজিদের ইমাম ও মুয়াজ্জীনের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যানচালক গ্রেপ্তার পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন, আটক শিক্ষক মাদরাসা শিক্ষকের বেধড়ক পিটুনিতে মেরুদণ্ডের হাড় ভাঙল শিক্ষার্থীর আপত্তিকর অবস্থায় ধরার অভিযোগে নির্যাতন, পরে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লায় র‌্যাবের হাতে গ্রেপ্তার শিক্ষকের নাম ভুল লেখায় শিক্ষার্থীকে ৩০০ বার নাম লিখতে নির্দেশ শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫ ৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক বিয়ের প্রস্তাবের বন্যায় ভাসছেন ককরোচ জনতা পার্টির অভিজিৎ দিপকে খাবার দিতে দেরি হওয়ায় ভাবির মাথা কেটে গাছে ঝুলালেন যুবক সূর্যের চেয়েও বহুগুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরি করছে চীন পেনশনের টাকায় ৩ পুকুরে মাছ চাষ, বিষ প্রয়োগে মেরে ফেলল দুর্বৃত্তরা বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটর রুবিনা এনসিপি বর্তমানে জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে: রাশেদ খাঁন
প্রতিবেদক - | সোমবার, ২০২৪ Jun ১০, ১০:০৫ পূর্বাহ্ন
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আয়োজনে তরুণ উদ্যোক্তা বিষয়ক আলোচনা সভা
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের আয়োজনে তরুণ উদ্যোক্তা বিষয়ক আলোচনা সভা

মানবিক ও সামাজিক সংগঠন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে এটিএন এডুকেশন, এটিএন সিএমসিএল, মাসুদ খান বিউটি জোন-ঢাকা, গ্লো ওম্যান-ইউকে, ব্রিটিশ বাংলাদেশী তরুণ উদ্যোক্তা ও সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে চট্টগ্রামের তরুণ উদ্যোক্তাদের এক আলোচনা সভা গতকাল ৯ জুন, রবিবার, সন্ধ্যা ৬ টায় নগরের আগ্রাবাদস্থ চট্টগ্রাম ওম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম ওম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের প্রাক্তন পরিচালক খালেদা আক্তার চৌধুরী। প্রধান আলোচক ছিলেন এ্যাড ভিশন বাংলাদেশের চেয়ারম্যান, অনামিকা ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক, তরুণ শিল্পোদ্যাক্তা ও ক্রীড়া সংগঠক শেখ নওশেদ সরোয়ার পিল্টু। বাংলাদেশী তরুণ উদ্যোক্তাদের ব্রিটিশে শিল্প উন্নয়ন ও বিকাশ নিয়ে আলোচনায় অংশ নেন দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন এটিএন বাংলার সহযোগী প্রতিষ্ঠান এটিএন এডুকেশন লিমিটেড ও এটিএস মিডিয়া কমিউনিকেশন সিইও সাজেদুর রহমান মুনিম, এক্সিকিউটিভ ডিরেক্টর রোকসানা আকতার রিনি, আন্তর্জাতিক ফ্যাশন স্টাইলিস সোহেল আহমদ, বিশ্বখ্যাত বিউটি স্পার্ট সাইফুল আলম মাসুদ, দেশখ্যাত অনলাইন সেলিব্রিটি প্রিন্স মামুন।
সভায় বক্তারা বলেন, তরুণদের অদম্য ইচ্ছাশক্তিকে জাগিয়ে তুললে তারা অনেক কিছু করে দেখাতে পারে। শুধুমাত্র তরুণদের একটু অনুপ্রেরণা ও সাহস জোগান দিলেই বদলে দিতে পারে তাদের জীবনধারা ও দেশের উন্নয়ন সূচক। বক্তারা আরো বলেন, আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদেরই দায়িত্ব নিতে হবে। তরুণদের আর্থিক স্বাবলম্বী ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে উদ্যোক্তা হওয়ার কোনো বিকল্প নেই।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক লায়ন মো. সাজ্জাদ হোছাইনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সংগঠনের চট্টগ্রাম শাখার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, কবি সঞ্জয় কুমার দাশ, যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন চৌধুরী, মিডিয়াব্যক্তিত্ব সরোয়ার আমিন বাবু, কবি বিবি ফাতেমা, সাংস্কৃতিক সংগঠক স ম জিয়াউর রহমান, কবি সোমা মুৎসুদ্দি, আবৃত্তিশিল্পী সেলিম ভূঁইয়া, সাংবাদিক মো. ইকবাল হোছাইন, আরিফুল আকবর, সিনিয়র সদস্য সুলতানা জান্নাত, ফারহানা আফরোজ, সাদিউল ইসলাম শাহরিয়ার প্রমুখ।
 

 

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।