মঙ্গলবার, ২০২৬ নভেম্বর ০৩ | ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল কাজহীন দিবস আজ ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২ সংসার সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি অনৈতিক কাজের ভিডিও ভাইরাল , জামায়াত নেতার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা ‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’- শেষ চিরকুটে এইচএসসি পরীক্ষার্থী এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এবার জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা চালক ও যাত্রীদের সহায়তায় বাসে সন্তান প্রসব এবারের এইচএসসি পরীক্ষায় ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাস করেননি একজনও
প্রতিবেদক - | বৃহস্পতিবার, ২০২৪ সেপ্টেম্বর ১৯, ০২:৫৮ অপরাহ্ন
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দিরহামসহ যাত্রী আটক
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দিরহামসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আড়াই কোটি টাকা মূল্যের রিয়াল-দিরহামসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টায় ওই যাত্রীকে আটক করে শুল্ক গোয়েন্দা ও এনএসআই দল।

আটক যাত্রী হলেন- মো. জাকির হোসেন (৫৩)। তার বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ এলাকায়।
পরিবার নিয়ে বসবাস করেন ঢাকার বংশাল শিক্কাটুলি এলাকায়।

শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ জানিয়েছেন, জাকির হোসেন ঢাকা বিমানবন্দর থেকে সকাল সাড়ে ৭টায়  ইউএস বাংলা এয়ারলাইনের দুবাইগামী আন্তর্জাতিক একটি ফ্লাইটযোগে (ঢাকা-চট্টগ্রাম-দুবাই) চট্টগ্রাম বিমানবন্দরে আসেন। তখন তাকে তল্লাশি করা হলে তার কাছে সাত লাখ ৭০ হাজার সৌদি রিয়াল (প্রতি রিয়াল ৩০ টাকা দরে দুই কোটি ৩১ লাখ টাকা) এবং ৪৬ হাজার ইউএই দিরহাম (প্রতি দিরহাম ৩০ টাকা দরে ১৩ লাখ ৮০ হাজার টাকা) পাওয়া যায়। বাংলাদেশি টাকায় সর্বমোট দুই কোটি ৪৪ লাখ ৮০ হাজার।

তাসলিম আহমেদ বলেন, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ আটক হওয়ায় ওই যাত্রীকে মানি লন্ডারিং আইনে মামলা করে পতেঙ্গা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির প্রায়ই মধ্যপ্রাচ্যে যাতায়াত করে অর্থ পাচার করেন বলে স্বীকার করেছেন।
 

 

 

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।