সোমবার, ২০২৬ আগস্ট ০৩ | ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
পিকআপের ধাক্কায় প্রাণ গেল একই মসজিদের ইমাম ও মুয়াজ্জীনের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যানচালক গ্রেপ্তার পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন, আটক শিক্ষক মাদরাসা শিক্ষকের বেধড়ক পিটুনিতে মেরুদণ্ডের হাড় ভাঙল শিক্ষার্থীর আপত্তিকর অবস্থায় ধরার অভিযোগে নির্যাতন, পরে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লায় র‌্যাবের হাতে গ্রেপ্তার শিক্ষকের নাম ভুল লেখায় শিক্ষার্থীকে ৩০০ বার নাম লিখতে নির্দেশ শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫ ৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক বিয়ের প্রস্তাবের বন্যায় ভাসছেন ককরোচ জনতা পার্টির অভিজিৎ দিপকে খাবার দিতে দেরি হওয়ায় ভাবির মাথা কেটে গাছে ঝুলালেন যুবক সূর্যের চেয়েও বহুগুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরি করছে চীন পেনশনের টাকায় ৩ পুকুরে মাছ চাষ, বিষ প্রয়োগে মেরে ফেলল দুর্বৃত্তরা বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটর রুবিনা এনসিপি বর্তমানে জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে: রাশেদ খাঁন
প্রতিবেদক - নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২০২৪ সেপ্টেম্বর ২৩, ১১:৩২ পূর্বাহ্ন
চট্টগ্রামে বিশ্ব শান্তি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
চট্টগ্রামে বিশ্ব শান্তি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

জাতিসংঘের আওতাভূক্ত বিশ্ব শান্তি দিবস-২০২৪' উদযাপন উপলক্ষে সারাবিশ্বের মত গত ২১ সেপ্টেম্বর শনিবার বিকাল ৪ টা হতে রাত  ৮- ৩০ পর্যন্ত  'Cultivating a Culture of Peace' শীর্ষক শান্তি সংলাপ চট্টগ্রাম জামালখানস্হ বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশিষ্ট শান্তিবাদী ও মানবিক সংগঠন অতীশ দীপঙ্কর পিস ট্রাস্ট বাংলাদেশ এর আয়োজনে ও সহ-সংগঠন এডিপিটি বাংলাদেশ ফাউন্ডেশন, নেটওয়ার্ক ফর পিসমেকার্স  এর সহযোগিতায় শান্তি দিবস অনুষ্ঠানে ধর্মীয় ও প্রথাগত শান্তিকর্মীগনের সমাগম ও শান্তি সংলাপে সভাপতিত্ব করেন শিক্ষাবিদ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া।

সংগঠনের সাধারণ সম্পাদক,সংগঠক  সনৎ কুমার বড়ুয়া এর সঞ্চালনায় উক্ত শান্তি সংলাপে অংশগ্রহন করেন শিক্ষাবিদ প্রফেসর ড. দীপঙ্কর শ্রীজ্ঞান বড়ুয়া, খ্রীস্টিয় ধর্মগুরু অসাই ত্রিপুরা, ইসলামী চিন্তাবিদ মুফতি মুহাম্মদ ছালেহ সুফিয়ান, লেখক ও গবেষক অধ্যক্ষ শিমুল বড়ুুয়া, এড. মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম, ডা: দিবাকর বড়ুয়া, ভদন্ত ড. প্রিয়দর্শী মহাথের, সৌমেন চক্রবর্তী, অজিত কুমার আইচ, শরীফ নবাব হোসাইন, অসীম কান্তি বড়ুয়া, নারী নেত্রী রেবা বড়ুয়া, ড. শ্রীপতি দাশ, শাহজাদা মাওলানা আবু তৈয়ব শাহ আশরাফী,  মানবিক বাজার এর উদ্যোক্তা মো: এরশাদ সিদ্দিকী, মুক্তা চক্রবর্তী, বিশ্ববন্ধন'র ব্যবস্হাপনা সম্পাদক নুর মোহাম্মদ, সংগঠক প্রনবরাজ বড়ুয়া, দৈনিক একুশের বাণী চট্টগ্রামের বিভাগীয় প্রধান মাহমুদ হায়দার জীবন,  অধ্যাপক সুপ্তি বড়ুয়া, কাজী মোহাম্মদ হাসান,  শিক্ষিকা দীপা বড়ুয়া প্রমুখ।
প্রতি বছর ন্যায় এ বছর স্হানীয় ধর্মীয় ও প্রথাগত শান্তিকর্মীগন জাতিসংঘের ঘোষিত শান্তির ধারণাকে শক্তিশালী ও শান্তির সংস্কৃতিকে বিকাশিত করার লক্ষ্যে স্হানীয় চাহিদা অনুযায়ী শান্তিকর্মীগনকে নিজ নিজ পরিবার হতে ন্যায্যতা, মূল্যবোধ, ধর্মীয় নীতিবোধের চর্চা, দায়িত্বশীলতা, পারস্পরিক সৌহার্দ্য, শ্রদ্ধা ও মানবিকতার বিকাশ ঘটাতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহনে তাগিদ দেওয়া হয়। শান্তির সংস্কৃতি বিকাশে নেতৃত্বের বিকাশ, মানসিক উৎকর্ষতা, গুণগত শিক্ষা, টেকসই, অর্থপূর্ন, অন্তর্ভুক্তিমূলক কর্মসূচী বিকাশে সকল শান্তিকর্মীগনকে দায়িত্বশীল ভূমিকা পালনে আহবান জানানো হয়। একইসাথে জাতিসংঘের টেকসই অভিস্ট লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনে শান্তিকর্মীগনকে নিবিড়ভাবে সম্পৃক্ততার বিষয়ে জোর দেন।

সর্বোপরি, শান্তি সংলাপে বক্তাগন শান্তির ধারা ও সংস্কৃতিকে বিকাশের জন্য পারস্পরিক সহনশীলতা, ধর্মীয় শিক্ষার যথাযথ চর্চা, মনুষ্যত্ব, ও মানবিকতার উৎকর্ষতা সাধন, প্রচলিত শিক্ষাব্যবস্হার গুনগত পরিবর্তন, তরুন ও ভবিষ্যত প্রজম্মের মাঝে টেকসই  শান্তির বার্তা পৌঁছে দিতে মাঠ পযার্য়ে বিশেষ কর্মসূচী গ্রহনে শান্তি সংলাপ হতে প্রস্তাব পেশ করা হয়। পরিশেষে ভবিষ্যতে সংগঠনের শান্তি বিকাশের এ ধারা অব্যাহত রাখার আহবান জানিয়ে ও উপস্থিত শান্তিকর্মীকে ধন্যবাদ জানিয়ে এবং আপ্যায়ণের মাধ্বমে অনুস্টান সুসম্পন্ন হয়।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।