সোমবার, ২০২৬ আগস্ট ০৩ | ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
পিকআপের ধাক্কায় প্রাণ গেল একই মসজিদের ইমাম ও মুয়াজ্জীনের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যানচালক গ্রেপ্তার পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন, আটক শিক্ষক মাদরাসা শিক্ষকের বেধড়ক পিটুনিতে মেরুদণ্ডের হাড় ভাঙল শিক্ষার্থীর আপত্তিকর অবস্থায় ধরার অভিযোগে নির্যাতন, পরে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লায় র‌্যাবের হাতে গ্রেপ্তার শিক্ষকের নাম ভুল লেখায় শিক্ষার্থীকে ৩০০ বার নাম লিখতে নির্দেশ শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫ ৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক বিয়ের প্রস্তাবের বন্যায় ভাসছেন ককরোচ জনতা পার্টির অভিজিৎ দিপকে খাবার দিতে দেরি হওয়ায় ভাবির মাথা কেটে গাছে ঝুলালেন যুবক সূর্যের চেয়েও বহুগুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরি করছে চীন পেনশনের টাকায় ৩ পুকুরে মাছ চাষ, বিষ প্রয়োগে মেরে ফেলল দুর্বৃত্তরা বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটর রুবিনা এনসিপি বর্তমানে জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে: রাশেদ খাঁন
প্রতিবেদক - | শনিবার, ২০২৪ Jun ২২, ১১:৪৮ পূর্বাহ্ন
গোপালগঞ্জে এমন গুজব রটেছে, গাছ কথা বলে
গোপালগঞ্জে এমন গুজব রটেছে, গাছ কথা বলে

গাছের প্রাণ আছে, তাই বলে কথা বলছে গাছ! গোপালগঞ্জে এমন গুজব রটেছে। আর সেই গুজবে কান দিয়ে  ‘কথা বলা গাছ’ দেখছে মানুষের ঢল নেমেছে।
বলা হচ্ছে, জেলার মুকসুদপুর উপজেলার গর্জিনা গ্রামে একটি গাছ কথা বলছে। এই ঘটনা দেখতে ও গাছের সঙ্গে কথা বলতে সেখানে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য মানুষ।

তবে স্থানীয় এক মসজিদের ইমাম বলছেন, গাছ কথা বলছে না; এটি জিনের কাণ্ড হতে পারে।  

এলাকাবাসী জানায়, গত ১৪ জুন গর্জিনা গ্রামে সৌদিপ্রবাসী সবুর মিয়ার বাগানে আফ্রিকান মেহগনি প্রজাতির একটি গাছে স্থানীয় জুয়েল মোল্লার ছেলে নীরবসহ (১০) কয়েকজন শিশু ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়। শোনা যাচ্ছে, তারা কোপ দিতেই গাছটি নাকি কথা বলে ওঠে।

শিশুরা ভয় পেয়ে বাড়ি গিয়ে পরিবারের লোকজনের কাছে বিষয়টি জানালে তারা গাছটি দেখতে আসেন। এসময় গাছের গায়ে কান পেতে রাখলে এর ভেতর থেকে আওয়াজ শুনতে পান বলে জানান তারা।

এরপর থেকে কল্পকাহিনির মতো ‘গাছ কথা বলছে’- প্রচার হতে থাকে আর সে কথা দ্রুতই ছড়িয়ে পড়ে মুকসুদপুরসহ আশপাশের এলাকায়।  

এ খবর শুনে দলে দলে লোকজন আসতে থাকেন, কেউ কেউ নানা মানতও করতে শুরু করেন। আর কিছু ইউটিউবার বেশি ভিউ পেতে ব্যাপারটিকে অতিরঞ্জিত করে প্রচার করতে থাকে।  

এসব ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী জেলাসমূহের লোকজনও চাঞ্চল্যকর এই খবরটিকে সত্য ভেবে গাছটিকে দেখতে গর্জিনা গ্রামে আসতে থাকেন।

জানা গেছে, এখন পর্যন্ত গাছটি দেখতে গোপালগঞ্জ, মাদারীপুর, বরিশাল, ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে দলে দলে লোকজন এসে ভিড় করতে শুরু করে দেন।  

স্থানীয় রাঘদি ইউপি মেম্বার সাদ্দাম হোসেন বলেন, কৌতূহলী মানুষ গাছের গায়ে কান পেতে কথা শোনার চেষ্টা করেন। শুধু বড়রাই নয়, শিশুরাও গাছে কান পাতে। এতে অনেক দর্শনার্থী গাছের কথা শুনতে পান দাবি করে একে অলৌকিক ঘটনা বলে প্রচারও করেছেন। পরে একটি মহল গাছটির চারপাশে বাঁশ দিয়ে বেড়িকেট দিয়ে। যদিও সেই বেড়িকেট ভেঙে দেন স্থানীয় যুবকেরা।  

তবে অনেকেই গাছের কথা বলার বিষয়টি বিশ্বাস না করলেও এটি জিনের কাণ্ড বলে দাবি করছেন।  

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ বাদশা জানান, এ ধরনের ঘটনা ইসলাম সমর্থন করে না। তবে জিনকে গাছের মধ্যে আটকে রাখার কারণে এমনটি হয়ত হচ্ছে।

সরকারি বঙ্গবন্ধু কলেজের সহযোগী অধ্যাপক ও উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান শুকলাল বিশ্বাস বলেন, ‘গাছ কথা বলে এটি সম্পূর্ণ গুজব ছাড়া আর কিছুই নয়। কারণ শব্দ করতে হলে তার ভোকাল সিস্টেম থাকতে হবে। জড় বস্তুর আঘাতজনিত কারণে শোঁ শোঁ শব্দ হয়। আর এখানে নাকি সালামের উত্তর দিচ্ছে গাছ!  এটা আমার কাছে গুজবই মনে হচ্ছে। ’

তিনি আরও বলেন, ‘এটা ঠিক গাছের প্রাণ আছে, কোষ দ্বারা গঠিত, কোষ একটি জীবন্ত সত্তা। তবে প্রাণী চলাচল করতে পারে, উদ্ভিদ চলাচল করতে পারে না। তবে উদ্ভিদের ব্যথা-বেদনা, দুঃখ সবই আছে। তবে কথা বলে এটি আমি প্রথম শুনলাম, এটি পুরোটাই গুজব। ’

গাছটি দেখতে প্রতিদিনই শত শত মানুষ ছুটে আসায় স্বার্থান্বেষী কোনো মহল এটি নিয়ে ব্যবসা করতে যাতে না পরে সে ব্যাপারে এখন পদক্ষেপ নেওয়া উচিত।  

তা না হলে এখানে এসে মানুষ প্রতারিত হতে পারে বলে মন্তব্য সচেতন মহলের।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।