বৃহস্পতিবার, ২০২৬ নভেম্বর ০৫ | ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
৫০০ টাকা মুচলেকায় জামিন পেলেন পরীমনি চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল কাজহীন দিবস আজ ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২ সংসার সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি অনৈতিক কাজের ভিডিও ভাইরাল , জামায়াত নেতার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা ‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’- শেষ চিরকুটে এইচএসসি পরীক্ষার্থী এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এবার জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা
প্রতিবেদক - ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি: | মঙ্গলবার, ২০২৪ জুলাই ১৬, ০৬:৩০ অপরাহ্ন
কাপ্তাইয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অণ্বেষণ প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ
কাপ্তাইয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা  অণ্বেষণ  প্রতিযোগিতা ও জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ

রাঙামাটির কাপ্তাইয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ও জাতীয়  শিক্ষা সপ্তাহ: ২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কাপ্তাই উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মঙ্গলবার (১৬ জুলাই)  সকাল ১১ টায় এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বদের হাতে ক্রেস্ট  ও সনদপত্র তুলে দেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: নাছির উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মহিউদ্দিন এর সভাপতিত্বে ডংনালা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজেশ ভট্টাচার্য  এর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথির  বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান সুইপ্রু মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান বিউটি হোসেন,  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী এবং একাডেমিক সুপারভাইজার সোশেল চাকমা।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু, কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর সহকারী শিক্ষক এবং উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক  মাহফুজুল হক, কাপ্তাই  নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর   একাদশ শ্রেণীর শিক্ষার্থী মীর শাহরিয়ার  ইসলাম সাকিব।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।