সোমবার, ২০২৬ আগস্ট ০৩ | ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
পিকআপের ধাক্কায় প্রাণ গেল একই মসজিদের ইমাম ও মুয়াজ্জীনের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যানচালক গ্রেপ্তার পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন, আটক শিক্ষক মাদরাসা শিক্ষকের বেধড়ক পিটুনিতে মেরুদণ্ডের হাড় ভাঙল শিক্ষার্থীর আপত্তিকর অবস্থায় ধরার অভিযোগে নির্যাতন, পরে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লায় র‌্যাবের হাতে গ্রেপ্তার শিক্ষকের নাম ভুল লেখায় শিক্ষার্থীকে ৩০০ বার নাম লিখতে নির্দেশ শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫ ৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক বিয়ের প্রস্তাবের বন্যায় ভাসছেন ককরোচ জনতা পার্টির অভিজিৎ দিপকে খাবার দিতে দেরি হওয়ায় ভাবির মাথা কেটে গাছে ঝুলালেন যুবক সূর্যের চেয়েও বহুগুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরি করছে চীন পেনশনের টাকায় ৩ পুকুরে মাছ চাষ, বিষ প্রয়োগে মেরে ফেলল দুর্বৃত্তরা বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটর রুবিনা এনসিপি বর্তমানে জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে: রাশেদ খাঁন
প্রতিবেদক - ডেস্ক রিপোর্ট | রবিবার, ২০২৪ মে ২৬, ০১:৪৩ অপরাহ্ন
মহাবিপদ সংকেতের মধ্যে ৮০ জন যাত্রী নিয়ে ট্রলারডুবি:নিখোঁজ-২
মহাবিপদ সংকেতের মধ্যে ৮০ জন যাত্রী নিয়ে ট্রলারডুবি:নিখোঁজ-২

১০ নম্বর মহাবিপদ সংকেতেও মোংলা নদীতে চলছিল ট্রলারযোগে যাত্রী পারাপার। এ সময় অতিরিক্ত যাত্রীবোঝাই একটি ট্রলার উপকূলের কাছাকাছি এসে ডুবে যায়। এ ঘটনায় শিশুসহ দুইজন নিখোঁজ রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (২৬ মে) সকাল সোয়া ৯টার দিকে মোংলা নদীর ঘাটে এই দুর্ঘটনা ঘটে। তবে নদীর পাড়ে ডুবে যাওয়ায় কিছু যাত্রী কিনারে উঠে গেলেও শিশুসহ দুইজন নিখোঁজ বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের উদ্ধারে নৌপুলিশ, ফায়ার সার্ভিস ও কোস্টগার্ডের ডুবুরি দল নদীতে তল্লাশি চালাচ্ছেন।

রোববার ১০ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যেই যাত্রী নিয়ে মোংলা নদীতে অবিরাম ছুটছে তাদের ট্রলার। তবে ট্রলারে যাত্রী বহনে নির্দিষ্ট সংখ্যার নিয়ম থাকলেও চারগুণ যাত্রী নিয়ে পারাপার করেছেন তারা। অন্তত ৮০ জন যাত্রী নিয়ে নদীর ওপার থেকে এপারে ভিড়তেই ডুবে যায় একটি ট্রলার। যেন তীরে এসে ডুবল তরী।

প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার ভোর থেকেই ট্রলারে করে শত শত যাত্রী পার হয়েছে। যার অধিকাংশই ইপিজেডের ‘ভিআইপি’ নামে একটি কারখানার শ্রমিক। এদিন প্রত্যেকটি ট্রলারে ৭০ থেকে ৮০ জন যাত্রী ছিল। ট্রলার চালকরা ঘূর্ণিঝড়ের মধ্যেই অতিরিক্ত যাত্রীবোঝাই করে নদী পার করছিলেন। পরে দুর্ঘটনার পর খবর পেয়ে ছুটে আসেন ডুবে যাওয়া ট্রলারে যাত্রীদের স্বজনরা। তারা এ সময় পৌরসভার নিয়ন্ত্রণে থাকা টোল আদায়ের কাউন্টারে ভাঙচুর চালায়। এ ঘটনার পর থেকে মোংলা নদীতে ট্রলার চলাচল বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।

ঝড়ের মধ্যে ট্রলারে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের বিষয় জানতে চাইলে ট্রলার মালিক ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. বাবুল বলেন, ‘যাত্রীরা তাড়াহুড়ো করে লাফিয়ে জোরপূর্বক ট্রলারে উঠে পড়লে আমাদের কিছু করার থাকে না। নিষেধ করলেও শোনেন না যাত্রীরা।

ডুবে যাওয়া ট্রলারে থাকা যাত্রীদের অধিকাংশ মোংলা ইপিজেডের ভিআইপি কারখানার শ্রমিক ছিলেন।

১০ নম্বর মহাবিপদ সংকেতের মধ্যেও কারখানা খুলে রাখার বিষয়ে জানতে চাইলে ভিআইপি কারখানার মানব সম্পদ বিভাগের ব্যবস্থাপক মিজানুর রহমান দাবি করেন, ‘৭ থেকে ১০ নম্বর মহাবিপদ সংকেত জারি হওয়ার পরই কারখানা বন্ধ করে দেয়া হয়। ঝড়ের পরিস্থিতি এমন হবে জানা ছিল না। তারপরেও যারা আহত হয়েছে তাদের দেখতে হাসপাতালে যাওয়া হয়েছে। আমরা খোঁজ খবর নিচ্ছি তাদের চিকিৎসা সহায়তার জন্য।

নাম প্রকাশ না করার শর্তে একাধিক শ্রমিক অভিযোগ করে বলেন, ‘ভিআইপির মিজান স্যারসহ অন্যান্য কর্মকর্তারা আমাদের ফোন দিয়ে ঝড়ের মধ্যেই কারখানায় যেতে বলেছেন। মহাবিপদ সংকেতের সময় ঘর থেকে মানুষ বের হতে পারছে না, কিন্তু আমরা পেটের তাগিদে গার্মেন্টসে যেতে বাধ্য হয়েছি।

মোংলা উপজেলার নির্বাহী কর্মকর্তা নিশাত তামান্না বলেন, ‘দুই যাত্রী নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। তবে আসলে নিখোঁজ হয়েছে কিনা তা ট্রলার দুর্ঘটনার পরপরই খোঁজ খবর নিচ্ছি। পৌরসভার সিসি ক্যামেরায় দেখা হচ্ছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।