সোমবার, ২০২৬ আগস্ট ০৩ | ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
পিকআপের ধাক্কায় প্রাণ গেল একই মসজিদের ইমাম ও মুয়াজ্জীনের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যানচালক গ্রেপ্তার পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন, আটক শিক্ষক মাদরাসা শিক্ষকের বেধড়ক পিটুনিতে মেরুদণ্ডের হাড় ভাঙল শিক্ষার্থীর আপত্তিকর অবস্থায় ধরার অভিযোগে নির্যাতন, পরে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লায় র‌্যাবের হাতে গ্রেপ্তার শিক্ষকের নাম ভুল লেখায় শিক্ষার্থীকে ৩০০ বার নাম লিখতে নির্দেশ শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫ ৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক বিয়ের প্রস্তাবের বন্যায় ভাসছেন ককরোচ জনতা পার্টির অভিজিৎ দিপকে খাবার দিতে দেরি হওয়ায় ভাবির মাথা কেটে গাছে ঝুলালেন যুবক সূর্যের চেয়েও বহুগুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরি করছে চীন পেনশনের টাকায় ৩ পুকুরে মাছ চাষ, বিষ প্রয়োগে মেরে ফেলল দুর্বৃত্তরা বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটর রুবিনা এনসিপি বর্তমানে জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে: রাশেদ খাঁন
প্রতিবেদক - মুহাম্মদ দিদার হোসাইন, বাঁশখালী | শনিবার, ২০২৪ Jun ২২, ১২:২৬ অপরাহ্ন
বাঁশখালীতে এসএসসি ও দাখিলে জিপিএ -৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
বাঁশখালীতে এসএসসি ও দাখিলে জিপিএ -৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা

চট্টগ্রামের বাঁশখালীতে ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভার উদ্যোগে বিভিন্ন স্কুল, মাদ্রাসা থেকে এসএসসি ও দাখিলে জিপিএ -৫ পাওয়া কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

২১ জুন (শুক্রবার) বিকেলে বাঁশখালী সরকারি আলাওল কলেজ হলরুমে ফ্রেন্ডশিপ সোসাইটির প্রধান পৃষ্ঠপোষক, সাবেক পৌর মেয়র ও বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুল ইসলাম হোসাইনীর সভাপতিত্বে ও ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি এন.এম নাছির উদ্দীনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ডা. মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এমবিবিএস, ডি-কার্ড (এনআইসিভিডি), এমআরসিপি (ইউকে) কনসালটেন্ট মেডিসিন, অ্যাপলো ইম্পেরিয়াল হাসপাতাল চট্টগ্রাম।

অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,
চীপ-জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট  ও বাঁশখালীর কৃতি সন্তান মাহবুবুর রহমান, বাঁশখালী সরকারি আলাওল কলেজ এর (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ মোঃ আজিজুর রহমান, জলদি আধুনিক হসপিটাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস.এম শোয়াইবুর রহমান, পশ্চিম বাঁশখালী উপকূলীয় কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জাকের হোসেন,  সমাজসেবক ও শিক্ষানুরাগী মোঃ জাকির হোসেন।

বাঁশখালীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা থেকে এস এস সি ও দাখিল পরীক্ষায় জিপিএ -৫ পাওয়া ১৭৭ জন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে ওইসব সার্টিফিকেট ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

বক্তারা উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ম্যাজিস্ট্রেট, গবেষক কিংবা ব্যবসায়ি, যে যাই হওনা কেন, সবকিছুর আগে নিজেকে একজন সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তোলার পরামর্শ দেন।

ফ্রেন্ডশিপ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রিদওয়ান এর সঞ্চালনায় অনুষ্ঠানে সাগত বক্তব্য রাখেন, ফ্রেন্ডশিপ সোসাইটির প্রধান সমন্বয়ক জিয়াউল হাসান হোসাইনী, উপদেষ্টা শাহাদাত হোসাইন, মোঃ আজগর, মফিজুর রহমান, আমির হোসাইন, জাহাঙ্গীর আলম, তাফহিমুল ইসলাম হিমু, মর্তুজা আলী, মোঃ ইউসুফ, মোঃ ইসহাক, আজিম, মহিউদ্দিন, মাহিন, হারুন, এনাম, লুৎফর, মিশকাত, শহিদ প্রমূখ। অনুষ্ঠানে বিভিন্ন স্কুল, মাদ্রাসার প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দরাসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।