শনিবার, ২০২৬ সেপ্টেম্বর ১৯ | ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
জিপিএ-৫ পেয়েও কলেজ পায়নি ২ হাজার ২০৫ শিক্ষার্থী গরম ডাল ছুড়ে স্ত্রীর মুখ ঝলসানোর পর তালাক, মামলায় স্বামী কারাগারে অভিযোগ থেকে দায়মুক্তি পেতেই জামায়াত জোটে যোগ দিয়েছেন আসিফ: রাশেদ খান বাজার ছেয়ে গেছে ভারতের স্বাদহীন ইলিশ, পদ্মার ইলিশ বলে চলছে ভয়াবহ প্রতারণা এশার নামাজ পড়ে যান মুসল্লিরা, ফজরে গিয়ে দেখেন ‘মসজিদ নেই’ বিয়ের অনুষ্ঠান শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, নিহত ৪ লং মার্চের নামের লং ড্রাইভ করছে জামায়াত: রাশেদ খান শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না: রাশেদ খাঁন মোবাইলে ব্যস্ত চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ রুমিন ফারহানা আপার মধ্যে শেখ হাসিনার ছায়া দেখা যায়: রাশেদ খাঁন সরকারও আশির দশকে ফিরে যেতে চাইছে: নাহিদ ইসলাম পাড়ার মানুষের গোপন কথা বিক্রি করে দুই বাড়ির মালিক হলেন নারী ভাইভায় নম্বর বাড়ানো নিয়ে সরকারকে সতর্ক করলেন নাহিদ ইসলাম কাতারপ্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ ৫৪ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য আটক ঢাকা উত্তরে মেয়র পদে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ বাড়ির সামনে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
প্রতিবেদক - বিনোদন ডেক্স | রবিবার, ২০২৪ জুলাই ১৪, ০৫:২৯ অপরাহ্ন
ফাইনালে গাইতে কত পারিশ্রমিক শাকিরার
ফাইনালে গাইতে কত পারিশ্রমিক শাকিরার

কলম্বিয়ান গায়িকা শাকিরার পরিচিতি কিংবা জনপ্রিয়তা বিশ্বব্যাপী। সুপার বোল এবং তিনটি বিশ্বকাপের মতো বড় বৈশ্বিক ইভেন্টে  পারফরম্যান্স করে নজর কেড়েছেন তিনি।
এবার কোপা আমেরিকার ফাইনালে মঞ্চ মাতাবেন শাকিরা।

রোববার হার্ড রক স্টেডিয়ামে আর্জেন্টিনা ও কলম্বিয়া মুখোমুখি হবে। আর এই খেলার হাফটাইমে থাকছে চমক! সেটি হচ্ছে- খেলার হাফ টাইমে হবে শাকিরার কনসার্ট। আর তার জন্য হাফ টাইমের বিরতি বাড়িয়ে ১৫ মিনিট থেকে ২৫ মিনিট করা হয়েছে।

হাফ টাইমের শো-তে শাকিরা কার্ডি বি-এর সঙ্গে ‘পুন্টেরিয়া’ এবং তার নতুন অ্যালবামের ‘লাস মুজেরেস ইয়া নো লোরান’র কয়েকটি গান গাইবেন। ২০ মিনিট গান গাইবেন কলম্বিয়ার এই তারকাশিল্পী। আর্জেন্টাইন এক সাংবাদিক জানিয়েছেন, এই পারফর্মেন্সের জন্য শাকিরা পারিশ্রমিক নিবেন ২ মিলিয়ন ডলার।

এদিকে, হাফ টাইমের বিরতি বাড়ানোয় চারিদিকে চলছে সমালোচনার ঝড়। অনেকেই এটাকে খেলার ধারাবাহিকতা নষ্ট বলে মনে করছেন।

ফাইনালে লম্বা বিরতি থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন কলম্বিয়ার কোচ নেস্তোর লোরেঞ্জো। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ নিয়ে তিনি ক্ষোভও প্রকাশ করেন। যদিও পরে তিনি কলম্বিয়ান পপ তারকা শাকিরার প্রশংসা করেছেন।

ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কলম্বিয়া। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সোমবার ভোর ৬টায়।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।