বুধবার, ২০২৬ নভেম্বর ০৪ | ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, যা জানাল পেট্রোবাংলা লাখ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে আটক সার্ভেয়ার আসাদুল যে সাপ আপনারা নাচাচ্ছেন, সেই সাপই একদিন ছোবল দেবে: জামায়াত আমির ভারতীয় নাগরিকের পায়ুপথ থেকে দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার আসামে মসজিদ গুঁড়িয়ে দেওয়ার আগে নারীদের কান্না ও মোনাজাত ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় ২ বৃদ্ধ নিহত কুমিল্লায় ৩০০ পরীক্ষার্থীর মধ্যে ফেল ২৪৭, শিক্ষকদের ফুল দিয়ে ছাত্রদলের প্রতিবাদ আগামী ৪ নভেম্বর সকাল ৮টা থেকে ৭ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে কমবে গ্যাস সরবরাহ ৪৭ বছর বয়সে এইচএসসি পাস করলেন ইউপি সদস্য আমিনুল কাজহীন দিবস আজ ডাক্তার বলেছে আর মাত্র সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচব: তানিয়া বৃষ্টি মন্দিরে আটকে রেখে দুই নারীকে ধর্ষণ, পুরোহিতসহ গ্রেপ্তার ২ সংসার সামলে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন রীতি খাতুন চিকিৎসা ব্যয়ের নামে আটকে রাখা ১০ কোটি টাকা ফেরত দিল সৌদি অনৈতিক কাজের ভিডিও ভাইরাল , জামায়াত নেতার বসতঘর ভেঙে গুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা ‘স্যারের ভুলের জন্য আজ এমন হলো’- শেষ চিরকুটে এইচএসসি পরীক্ষার্থী এবার এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন এবার জিপিএ-৫ এ এগিয়ে ছেলেরা চালক ও যাত্রীদের সহায়তায় বাসে সন্তান প্রসব
প্রতিবেদক - আন্তর্জাতিক ডেক্স | সোমবার, ২০২৪ জুলাই ১৫, ০৩:৪০ অপরাহ্ন
ট্রাম্পের ওপর হামলা ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যেই টি-শার্ট তৈরি করেছে চীন, রমরমা ব্যাবসা
ট্রাম্পের ওপর হামলা ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যেই টি-শার্ট তৈরি করেছে চীন, রমরমা ব্যাবসা

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় গুলিতে আহত হওয়ার পর রক্তাক্ত ট্রাম্পের ছবি দিয়ে টি-শার্ট ছাপিয়ে ফেলেছে চীনের একটি সংস্থা। আর সেই টি-শার্টও বিক্রি হচ্ছে হটকেকের মতো।
 

টি-শার্টে দেখা যাচ্ছে, ট্রাম্পের ওপর হামলার মুহূর্তের ছবি। এর ওপরে লেখা, ‘গুলি আমাকে আরও শক্তিশালী করেছে। ’

এদিকে এই টি-শার্ট দেখে বিস্মিত অনেকেই। কারণ, ট্রাম্পের ওপর হামলা ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যেই টি-শার্ট তৈরি করা হয়েছে। এটা কীভাবে সম্ভব হলো, তা নিয়ে চলছে আলোচনা।

এর জবাব দিয়েছেন টি-শার্ট প্রস্তুতকারী সংস্থাটির অন্যতম কর্ণধার লি জিনওয়েই।  

তিনি জানিয়েছেন, তারা ট্রাম্পের ওপর হামলার একটি ছবি ডাউনলোড করেন। এরপর ডিজিটাল প্রিন্টিং টেকনোলজির সহায়তায় দ্রুত টি-শার্টের উপর ছবিটি ছাপানো সম্ভব হয়েছে।

লি জিনওয়েই বলেন, ট্রাম্পের ওপর হামলার পরেই এই বিষয়ে টি-শার্ট চেয়ে যুক্তরাষ্ট্র এবং চীনের প্রায় ২ হাজার জন আবেদন করেন। আমরা তাদের জন্য দ্রুতই টি-শার্টটি প্রস্তুত করি। তার পরই অনলাইনে ওই টি-শার্টগুলো বিক্রির জন্য ছেড়ে দিলেনই হু হু করে বিক্রি হতে শুরু করে।

স্থানীয় সময় শনিবার ৬টা ২ মিনিটে ট্রাম্প মঞ্চে ছিলেন। উপস্থিত জনতার উদ্দেশে তিনি হাত নাড়ছিলেন। তিনি সীমান্তে অভিবাসনপ্রত্যাশীদের ভিড় নিয়ে প্রেসিডেন্ট বাইডেনের সমালোচনা করছিলেন।  

৬টা ১৫ মিনিটের দিকে গুলির আওয়াজ আসে। ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ভেদ করে চলে যায় একটি গুলি। সিক্রেট এজেন্টরা মঞ্চে গিয়ে ট্রাম্পকে ঘিরে ফেলেন।

এমন সময় ট্রাম্পকে বলতে শোনা যায়, আমাকে জুতা নিতে দাও, আমাকে জুতা নিতে দাও। হাত মুষ্ঠিবদ্ধ করার আগে তিনি বলছিলেন, অপেক্ষা করো, অপেক্ষা করো, অপেক্ষা করো।  

এ সময় দেখা যায়, ট্রাম্পের ডান দিকের কানের পাশ থেকে রক্ত বেরোচ্ছে। তার মুখেও রক্ত দেখা যায়। তিনি হাত দিয়ে কান চেপে ধরেন। সভায় উপস্থিত বাকিরাও নিচু হয়ে বসে পড়েন। দ্রুত সেখান থেকে ট্রাম্পকে সরিয়ে নিয়ে যান তার নিরাপত্তারক্ষীরা। সভাস্থলে আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। হোয়াইট হাউসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এই ঘটনার মূল অভিযুক্ত নিহত। সভায় উপস্থিত এক দর্শকেরও মৃত্যু হয়েছে। আরও দুজন জখম।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।