সোমবার, ২০২৬ আগস্ট ০৩ | ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Crime24TV Logo
আর্কাইভ বাংলা কনভার্টার
Crime24TV Logo
Logo
Logo

ক্রাইম ২৪ প্রতিদিনের গুরুত্বপূর্ণ অপরাধ সংবাদ, অনুসন্ধানী প্রতিবেদন এবং নগরজীবনের অজানা তথ্য পাঠকের সামনে তুলে ধরে।

সম্পাদক: তাওহিদ হোসেন মিঠু

সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয়:

মসজিদ মার্কেট (২য় তলা),
ছোটরা, কুমিল্লা-৩৫০০।

02334400099, 02334404652
০১৭২৬০১২০০৭ 
০১৭১১৩৮৮১৫৫

সাম্প্রতিক প্রতিবেদন
🔴 সর্বশেষ:
পিকআপের ধাক্কায় প্রাণ গেল একই মসজিদের ইমাম ও মুয়াজ্জীনের ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বেড়ে ১,৫৯৮ টাকা শিশু ধর্ষণের অভিযোগে অটোভ্যানচালক গ্রেপ্তার পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি বন্ধুদের নিয়ে চায়ের দোকানে এইচএসসির খাতা মূল্যায়ন, আটক শিক্ষক মাদরাসা শিক্ষকের বেধড়ক পিটুনিতে মেরুদণ্ডের হাড় ভাঙল শিক্ষার্থীর আপত্তিকর অবস্থায় ধরার অভিযোগে নির্যাতন, পরে আত্মহত্যার চেষ্টা ছাত্রীর কক্সবাজারে প্যারাসেইলিং থেকে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি কুমিল্লায় র‌্যাবের হাতে গ্রেপ্তার শিক্ষকের নাম ভুল লেখায় শিক্ষার্থীকে ৩০০ বার নাম লিখতে নির্দেশ শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ১৫ ৩০ হাজার টাকা চাওয়ায় কিশোরীর গলা কেটে দিলো প্রেমিক বিয়ের প্রস্তাবের বন্যায় ভাসছেন ককরোচ জনতা পার্টির অভিজিৎ দিপকে খাবার দিতে দেরি হওয়ায় ভাবির মাথা কেটে গাছে ঝুলালেন যুবক সূর্যের চেয়েও বহুগুণ উত্তপ্ত ‘কৃত্রিম সূর্য’ তৈরি করছে চীন পেনশনের টাকায় ৩ পুকুরে মাছ চাষ, বিষ প্রয়োগে মেরে ফেলল দুর্বৃত্তরা বাংলাদেশি ছেলেকে বিয়ে করলেন পাকিস্তানি কন্টেন্ট ক্রিয়েটর রুবিনা এনসিপি বর্তমানে জামায়াতের মস্তিষ্ক দ্বারা পরিচালিত হচ্ছে: রাশেদ খাঁন
প্রতিবেদক - আন্তর্জাাতিক ডেক্স | মঙ্গলবার, ২০২৪ Jun ২৫, ০৯:২৪ পূর্বাহ্ন
গাজায় ইসরায়েলের যুদ্ধে ২১ হাজার শিশু নিঁখোজ
গাজায় ইসরায়েলের যুদ্ধে ২১ হাজার শিশু নিঁখোজ

গাজায় ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত সাড়ে ৩৭ হাজারেরও বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। গত বছরের ৭ অক্টোবর এ যুদ্ধ শুরু হয়।
গাজায় নিহতদের মধ্যে প্রায় অর্ধেকই শিশু। ফিলিস্তিনি শিশুদের বেশিসংখ্যক হতাহতের ঘটনা এবং তাদের ওপর নির্যাতনে শঙ্কিত জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা।  

সংঘাতে শিশুদের ক্ষতি বিবেচনায় চলতি মাসের শুরুতে জাতিসংঘ ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করে। সোমবার যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সেভ দ্য চিলড্রেন গাজায় নিখোঁজ শিশুদের বিষয়ে তদন্তের আহ্বান জানায়।  

সংস্থাটি বলছে, অনুমান করা হচ্ছে, গাজায় ২১ হাজার শিশু হারিয়ে গেছে অথবা নিখোঁজ হয়েছে, আটক হয়েছে কিংবা ইসরায়েলের অভিযানে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে।  

গাজায় শিশুদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের কথা তুলে ধরছে বিভিন্ন বেসরকারি সংস্থা ও আন্তর্জাতিক সংগঠন। সেভ দ্য চিলড্রেন সবশেষ এত শিশু নিখোঁজ হওয়ার তথ্য তুলে ধরল।  

গত বছরের নভেম্বরে এক বিবৃতিতে জাতিসংঘ গাজাকে শিশুদের কবরস্থান বলে আখ্যা দিয়েছিল। চলতি বছরের মে মাসে ইউনিসেফ বলেছিল, গাজায় শিশুদের জন্য নিরাপদ কোনো স্থান নেই। শিশুরা যুদ্ধে সর্বোচ্চ মূল্য দিচ্ছে। জুন মাসে ইউনিসেফ জানায়, গাজায় ৯০ শতাংশ শিশু অপুষ্টিতে ভুগছে এবং তাদের বৃদ্ধি ও বিকাশ ঝুঁকিতে রয়েছে।

একই মাসে জাতিসংঘ প্রধান সশস্ত্র সংঘাতে শিশুদের অধিকার গুরুতরভাবে লঙ্ঘনের দায়ে ইসরায়েলের নাম লজ্জার তালিকায় অন্তর্ভুক্ত করেন। তিনি বলেন, পূর্ব জেরুজালেমসহ গাজা উপত্যকা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও নিরাপত্তা বাহিনী নজিরবিহীনসংখ্যক শিশুকে হত্যা করছে এবং পঙ্গু করছে। এতে তিনি বিস্মিত।  

ফিলিস্তিনি শরণার্থীদের নিয়ে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ বলছে, গাজায় তীব্র অপুষ্টিতে ভুগতে থাকা ৫০ হাজারেরও বেশি শিশুর দ্রুত চিকিৎসা প্রয়োজন।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।